Tuesday, June 23, 2026

ছাত্রীকে পিষে দিল বালিবোঝাই লরি! কিশোরীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র কৃষ্ণনগর

Date:

Share post:

পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যুর জের, রবিবাসরীয় সকাল থেকে রণক্ষেত্র নদিয়ার কৃষ্ণনগর (Krishnanagar, Nadia)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রিয়া বিশ্বাস নামে নবম শ্রেণির ছাত্রী বাবার সঙ্গে কৃষ্ণনগর দিগনগর সেনপুর ১২ নম্বর জাতীয় সড়কে রাস্তা পার হচ্ছিল। সেই সময় বালি বোঝাই একটি লরি পিষে দেয় ছাত্রীকে (lorry crushes teenager in krishnanagar)।বরাতজোরে বেঁচে যান ওই কিশোরীর বাবা। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় রিয়ার। এরপরই জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভের ফেটে পড়েন স্থানীয়রা। ঘাতক গাড়িটিকে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়।

এলাকাবাসীর অভিযোগ, ট্রাফিক আইন অমান্য করে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বেপরোয়া বালিবোঝাই লরি যাচ্ছিল। কিশোরীকে পিষে দেওয়ার পর লরি ফেলে রেখে চালক ও খালাসি চম্পট দেয়। দ্রুত উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যার ফলে পরপর বাস গাড়ি আটকে পড়ে। তীব্র যানজট তৈরি হয়।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে ওই লরির আগুন নেভায়। পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ বচসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও ধরা যায়নি লরি চালক ও খালাসিকে। তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...