Monday, April 6, 2026

ছাগলের টোপে কুলতলিতে খাঁচাবন্দি বাঘ, স্বস্তিতে এলাকাবাসী 

Date:

Share post:

লোকালয়ের পাশেই ধরা পড়ল দক্ষিণরায়। শনিবার সুন্দরবনের (Sundarbans) কুলতলির দেউলবাড়ি গ্রামের রাস্তায় বাঘের পায়ের ছাপ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অবশেষে স্বস্তি মিলল রবিবার ভোরে। লোভ সামলাতে না পেয়ে ছাগলের টোপেই খাঁচা বন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিমধ্যেই বাঘের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে বন দফতর (Forest Department)।

শনিবার বাঘের আতঙ্ক ছড়াতেই এলাকার জাল দিয়ে ঘিরে ফেলে বনদফতর। আশঙ্কা করা হয়, ওই গ্রামের পাশের জঙ্গলে বাঘ লুকিয়ে আছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বন বিভাগের তরফ থেকে সকলকেই সতর্ক করা হয়। জঙ্গলের মধ্যে বাঘ ধরতে সন্ধ্যার আগে দু’টি খাঁচা পাতা হয়। টোপ হিসেবে ছাগল দেওয়া হয়। ভোর তিনটে নাগাদ হঠাৎই একটি খাঁচার দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ পেয়ে বোঝা যায় বাঘ ধরা পড়েছে। এরপর বনবিভাগের আধিকারিকরা খবর মাত্রই ঘটনাস্থলে ছুটে যান। আপাতত ডোরাকাটার স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দেওয়া হচ্ছে। সব ঠিকঠাক থাকলে বাঘকে খুব দ্রুত সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...