Monday, March 16, 2026

স্মার্ট ক্লাসে কেন্দ্রের ছেঁকা! দেড় হাজার কোটি বকেয়ার জেরে পিছিয়ে পড়ছে বাংলার পড়ুয়ারা

Date:

Share post:

স্মার্ট ক্লাসরুম তৈরিতে বড়সড় আর্থিক সংকটে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের বঞ্চনার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো। রাজ্য সরকারের দাবি, দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা মঞ্জুর না করায় রাজ্যের স্কুলগুলিতে আধুনিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হচ্ছে না। ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে প্রযুক্তিনির্ভর যুগে।

শিক্ষা দফতরের এক শীর্ষ কর্তার কথায়, “চলতি অর্থবর্ষে ২৪২টি স্মার্ট ক্লাস তৈরির পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। দুই বছর ধরে কেন্দ্র নিশ্চুপ।”

কেন্দ্রীয় ‘সমগ্র শিক্ষা মিশন’ প্রকল্পের আওতায় আগে ৮০:২০ অনুপাতে টাকা বরাদ্দ হত— অর্থাৎ ৮০ শতাংশ কেন্দ্র ও ২০ শতাংশ রাজ্য। কিন্তু এখন সেই অনুপাত দাঁড়িয়েছে ৬০:৪০। তাও কেন্দ্র নিয়মমাফিক টাকা পাঠাচ্ছে না বলে অভিযোগ। বর্তমানে যে অল্প অর্থ বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে রাজ্যের অংশও রয়েছে। ফলে ৩৪২টি স্মার্ট ক্লাসরুম তৈরির লক্ষ্য থাকলেও এখনও পর্যন্ত মাত্র ১০০টি ক্লাসরুম গড়ে তোলা সম্ভব হয়েছে।

রাজ্য সরকারের বক্তব্য, কেন্দ্রের অনুদান না আসায় একদিকে যেমন প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার থমকে গিয়েছে, তেমনই স্কুলে স্কুলে ডিজিটাল ব্যবস্থার স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। শিক্ষা মহলের আশঙ্কা, কেন্দ্র এভাবে আর্থিক অনুদান আটকে রাখলে, বাংলার ছাত্রছাত্রীরা ডিজিটাল শিক্ষার দুনিয়ায় পিছিয়ে পড়বে। আধুনিক পাঠ্য পদ্ধতির সঙ্গে তাল মেলাতে না পেরে ভবিষ্যতে তাদের প্রতিযোগিতামূলক দুনিয়ায় অসুবিধায় পড়তে হবে।

রাজ্যের এক শিক্ষা আধিকারিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লিতে বহুবার দরবার করেও কোনও লাভ হয়নি। বারবার ফাইল পাঠানো হয়েছে, মন্ত্রক স্তরে বৈঠক হয়েছে। তবু টাকা মেলেনি। শিক্ষা নিয়ে এত উদাসীনতা দুর্ভাগ্যজনক।” রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই কেন্দ্রের উপর চাপ বাড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্রীয় স্তর থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শিক্ষা দফতরের মতে, দ্রুত এই বকেয়া মিটিয়ে নতুন স্মার্ট ক্লাসরুম তৈরিতে কেন্দ্র সহযোগিতা না করলে রাজ্যের হাজার হাজার স্কুল ও লক্ষ লক্ষ পড়ুয়া ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মূল স্রোতের বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন – বদলি না নিলে অনিকেতের বিরুদ্ধে পদক্ষেপ নয়, আদালতের মৌখিক নির্দেশে আশ্বাস রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...