Saturday, June 27, 2026

শুটিংয়ে বেরিয়ে আর ফেরা হল না! খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত দেহ 

Date:

Share post:

শুটিংয়ে গিয়েছিলেন, আর ফেরেননি। কয়েকদিন নিখোঁজ থাকার পর হরিয়ানার সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার হল মডেল শীতলের ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলার নলি কেটে শীতলকে খুন করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানায়।

পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল, মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করতেন। তাঁর আসল নাম শীতল হলেও, মডেলিং দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন সিমি চৌধুরী নামে। শুটিংয়ের নাম করে ১৪ জুন বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার পুলিশ সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার করে তাঁর দেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহটি। তদন্তে নেমেছে পুলিশ।

তবে এই খুনের ঘটনায় সরাসরি শীতলের প্রাক্তন বন্ধু সুনীলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শীতলের দিদি নেহা। তাঁর দাবি, শীতলের সঙ্গে কর্ণালের একটি হোটেলে কাজ করার সময় সুনীলের সঙ্গে আলাপ হয়। পরে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। কিন্তু শীতল জানতে পারেন, সুনীল বিবাহিত এবং তাঁর দুটি সন্তানও রয়েছে। এরপর থেকেই শীতল ধীরে ধীরে সরে যেতে শুরু করেন।

নেহার দাবি, শুটিংয়ের দিন শীতল তাঁকে ফোন করে জানিয়েছিলেন, সুনীল আচমকাই শুটিং ফ্লোরে হাজির হয়। সেখানে গিয়ে বেধড়ক মারধর করে, মানসিক চাপে ফেলে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে। শীতল রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নেহার আরও দাবি, “সুনীল নানা ভাবে শীতলকে উত্যক্ত করত। সে এই খুনের পিছনে রয়েছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। ওই রাতেই দিল্লিতে একটি খালে সুনীলের গাড়িও পড়ে গিয়েছিল। তাঁকে সেখান থেকে উদ্ধার করা গেলেও আমার বোনকে আর বাঁচানো যায়নি।”

তদন্তে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ এখন সুনীলকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। রাজ্যের নারী সংগঠনগুলির একাংশ ইতিমধ্যেই এই ঘটনার দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি তুলেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, “এটি একটি পরিকল্পিত খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শীতলের ফোনের কলরেকর্ড ও অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।”

পরিবারের দাবি, “আমাদের বোনের জন্য বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কঠোরতম শাস্তি হোক।” মডেলিং দুনিয়ায় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা এক তরুণীর এমন নির্মম পরিণতি ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল এখন হরিয়ানা।

আরও পড়ুন – বিধানসভায় ফের অভব্যতা বিজেপির, সাসপেন্ড বিধায়ক মনোজ ওরাও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...