Thursday, June 25, 2026

পাহাড়ে উচ্চশিক্ষার নয়া দিগন্ত! কার্শিয়ঙে প্রস্তুত প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস, শীঘ্রই শুরু ক্লাস

Date:

Share post:

পাহাড়ের কোলে আরও এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এবার বাস্তবায়নের মুখে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কার্শিয়ঙ ক্যাম্পাসের তৃতীয় পর্বের কাজ প্রায় সম্পূর্ণ। অচিরেই সেখানে শুরু হতে চলেছে পঠনপাঠন।

এই নতুন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের জন্য দুটি আবাসনেরও ব্যবস্থা হয়েছে। আপাতত প্রতিটি হস্টেলে ১০০ জন করে পড়ুয়া থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে পাহাড়ের পাশাপাশি সমতলের বহু মেধাবী ছাত্রছাত্রীও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

গত বছর নভেম্বরে দার্জিলিংয়ে প্রথম সরস মেলার উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জানান, কার্শিয়ঙে প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস প্রায় সম্পূর্ণ। তিনি বলেন, “আমি জেলা প্রশাসককে বলব যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে শিক্ষাগত কার্যক্রম শুরু করা যায়।” মুখ্যমন্ত্রী আরও জানান, “দার্জিলিং হিলস ইউনিভার্সিটি ইতিমধ্যেই উৎসর্গ করা হয়েছে। এবার কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিও কার্যক্রমের জন্য প্রস্তুত।”

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পাঠ্যক্রম বাছাই ও শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। একাধিক আধুনিক সুযোগ-সুবিধা সহ এই নতুন ক্যাম্পাসে গবেষণার ক্ষেত্রেও জোর দেওয়া হবে। শিক্ষামহলের মতে, এই ক্যাম্পাস শুধুই শিক্ষা নয়, পাহাড়ে বিকাশেরও এক নতুন দিগন্ত খুলে দেবে। পাহাড়ের পড়ুয়াদের উচ্চশিক্ষা পেতে আর কলকাতামুখো হতে হবে না—এটাই মুখ্যমন্ত্রীর অন্যতম উদ্যোগ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উচ্ছ্বাস। তাঁদের আশা, নতুন এই ক্যাম্পাস পাহাড়ের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে। সব মিলিয়ে, কার্শিয়ঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস শুরু হওয়ার অপেক্ষায় এখন শুধু সময় গোনা।

আরও পড়ুন – শুটিংয়ে বেরিয়ে আর ফেরা হল না! খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত দেহ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...