Wednesday, June 24, 2026

সেলুলাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নির্মলকুমার! কেমন আছেন অভিনেতা? 

Date:

Share post:

প্রবীণ অভিনেতা নির্মলকুমার চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন শহরের এক নামী বেসরকারি হাসপাতালে। বয়স ৯৭ ছুঁইছুঁই। তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের মধ্যে। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতার কন্যা, মিমি ভট্টাচার্য জানান, তাঁর বাবার পায়ে সেলুলাইটিস ধরা পড়ে। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরে। জ্বর আসে। তাই আর দেরি না করে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয়। “আজ সকালেও বাবাকে দেখে এলাম। আগের থেকে একটু ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে,” বলেন মিমি।

শুধু এক জন জনপ্রিয় অভিনেতা নয়, নির্মলকুমার পরিচিত কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী হিসেবেও। দম্পতির দুই কন্যার মধ্যে ছোট মেয়ে ঝুমি বিদেশে থাকেন। ফলে সব দায়িত্ব এসে পড়েছে মিমির কাঁধে। তিনি বলেন, “বোন বাইরে থাকার জন্য আমাকে একাই সব দেখতে হচ্ছে। তবে আশা করছি বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

চিকিৎসকদের মতে, সেলুলাইটিস একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ, যা সাধারণত স্ট্রেপ্টোকোকাস বা স্ট্যাফিলোকোকাস ব্যাকটেরিয়ার কারণে হয়। শরীরের যেকোনও জায়গায় এই সংক্রমণ হতে পারে, তবে পায়ে বেশি দেখা যায়। লক্ষণগুলির মধ্যে রয়েছে পা ফোলা, লালচে ভাব, ব্যথা, জ্বর এবং জটিল ক্ষেত্রে গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে। তবে সময়মতো চিকিৎসা হলে এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এই মুহূর্তে নির্মলকুমারকে ঘিরে উৎকণ্ঠায় তাঁর সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। সকলের একটাই প্রার্থনা—চলচ্চিত্র জগতের এই বর্ষীয়ান অভিনেতা শিগগির সুস্থ হয়ে উঠুন ও বাড়ি ফিরুন।

আরও পড়ুন – পাহাড়ে উচ্চশিক্ষার নয়া দিগন্ত! কার্শিয়ঙে প্রস্তুত প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস, শীঘ্রই শুরু ক্লাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...