Tuesday, April 7, 2026

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা! ইজরায়েলে বন্ধ আকাশপথ

Date:

Share post:

সংঘাতের আবহে ইরান ইজরায়েলের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রবিবার সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বাড়ি লক্ষ্য করে হামলা চালাল ইরান (Iran)। ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান (Tehran)। ইজরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে ইরানে পালটা হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনা। টানা তিন রাত ইরানে হামলা ইজরায়েলের, একাধিক সেনাকর্তা সহ ২২৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি তেহরানের (Tehran)। জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, প্রতিরোধ করছে ইজরায়েল (Israel)। ইজরায়েলেও ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। এই পরিস্থিতিতে ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশমন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইজরায়েল। তার জেরে মৃত্যু হয়েছে ইরান রেভোলিউশনারি গার্ডের গোয়েন্দাপ্রধানেরও।

ইজরায়েলে (Israel) বন্ধ করে দেওয়া হল সমস্ত এয়ারপোর্ট ও আকাশপথ। মঙ্গলবার পর্যন্ত উড়ান বন্ধ (air space stopped) রাখার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। এর জেরে সমস্ত ফ্লাইট বাতিল করল ইজরায়েলের বিমান সংস্থা এল অল এয়ারলাইন্স। আগামী ১৯ জুন পর্যন্ত তাদের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে ওই বিমান সংস্থাটি ২৩ জুন পর্যন্ত বেশ কয়েকটি ইউরোপীয় গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...