Monday, April 6, 2026

বিধায়কের আবদারে শিশুকন্যার নাম রাখলেন মুখ্যমন্ত্রী! আপ্লুত মা শম্পা ধাড়া

Date:

Share post:

“দিদি, মেয়ের বয়স সাড়ে চার মাস হয়ে গিয়েছে। আপনি নাম দেবেন, সে আশাতেই কোনও নাম রাখিনি।“ সোমবার, বিধানসভা অধিবেশন শেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবদার রায়নার তৃণমূল (TMC) বিধায়ক শম্পা ধাড়ার (Shampa Dhara)। আর্জি ফেলতে পারেননি মমতা। শিশু কন্যার নাম রাখেন ‘ঐশী’।

এদিন, বিভিন্ন ইস্যুতে প্রথম থেকেই উত্তাল ছিল বিধানসভা (Assembly)। কেন্দ্রকে ধুয়ে দেন মুখ্যমন্ত্রী। অধিবেশন শেষের পরে দুপুর দু’টো নাগাদ মেয়েকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান শম্পা। আবদার করেন মেয়ের নাম রাখার। রায়নার বিধায়ক বলেন, “দিদি, মেয়ের বয়স সাড়ে চার মাস হয়ে গিয়েছে। আপনি নাম দেবেন, সে আশাতেই কোনও নাম রাখিনি।“ আর্জি ফেলে দেননি মুখ্যমন্ত্রী। বিধানসভায় তাঁর ঘরের সামনে দুটি নাম বলেন তিনি। ছোট্ট মেয়ের কাছে জানতে চান, কোন নামটা পছন্দ? একরত্তি ‘হুঁ’ করে আওয়াজ করে সম্মতি দিলে মুখ্যমন্ত্রী শম্পাকে জানান, ‘ঐশী’ নামটাই ওর পছন্দ হয়েছে।

বিধানসভা থেকে রায়না ফেরার পথে বর্ধমানের উল্লাস মোড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মেয়ের নাম রাখায় তিনি যে উচ্ছ্বসিত, সেটা তাঁর গলাতেই ধরা পড়ছিল। শম্পা (Shampa Dhara) বলেন, “২৩ জানুয়ারি মেয়ের জন্ম হয়েছে। মুখ্যমন্ত্রী নাম রাখবেন, এই আশাতেই নামকরণ করিনি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী থাকবেন জানার পরেই মেয়েকে নিয়ে কলকাতায় চলে গিয়েছিলাম।” তিনি বলেন, “অধিবেশন শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার আবেদন জানাই। তিনি হেসে ফেলেন। তিনি দু’টি নাম আমাকে জানান। এবং একটি নাম বেছে নিতে বলেন। আমি বলি, ‘আপনার ইচ্ছায় আমাদের কাছে আশীর্বাদ। আপনার যে নামটা মনে হবে সেটাই দিন’। এরপরে তিনি দু’টো নাম উচ্চারণ করেন। মেয়ে ঐশী নামের পরেই ‘হুঁ’ বলে আওয়াজ করেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, ঐশী নামটাই মেয়ের পছন্দ হয়েছে।”

বিধায়ক জানান, “মুখ্যমন্ত্রী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন। মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলার পরামর্শ দিয়েছেন।” বিধায়কের কথায়, “এটা কত বড় গর্ব, সেটা মুখে বলার নয়। একজন মায়ের অনুভব করার বিষয়।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...