Monday, March 16, 2026

শুভানুধ্যায়ীদের উদ্যোগেই সমস্যার সমাধান: কুণাল

Date:

Share post:

সোমবারের মোহনবাগান(Mohunbagan) ক্লাবে ছিল উৎসবের মেজাজ। সবুজ-মেরুন আবির থেকে গোলাপের মালায় ঢেকেছিল সৃঞ্জয় বোস(Srinjay Bose) থেকে দেবাশিস দত্ত(Debashis Dutta)। দায়িত্ব নেওয়ার পর সোমবারই প্রথম কার্যকরী কমিটির বৈঠকে বসেছিলেন সঞ্জয় বোস। সেখানেই দেবাশিস দত্তকে সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়। আবারও মোহনবাগানে(Mohunbagan) শুরু সৃঞ্জয় – দেবাশিস যুগ। সমর্থক, সদস্যতে এদিন গোটা ক্লাব ছিল উৎসব মুখর।

একসময় এই দুজনই হয়ে উঠেছিলেন যুযুধান দুই শিবির। তবে এখন তারা আবার এক। এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে। সেই নিয়েই মুখ খুললেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। দুই তরফেই শুভানুধ্যায়ীদের উদ্যোগেই যে এই অসম্ভবটা সম্ভব হয়েছে, তা বলতে কোনও দ্বিধা নেই কুণাল ঘোষের(Kunal Ghosh)।

মোহনবাগান(Mohunbagan) তাঁবুতেই সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন তিনি। সেখানেই কুণাল ঘোষ জানান, “সকলেই মোহনবাগান পরিবারের সদস্য ফলে সচিব পদটা নিয়েও তো বিষয়টা থাকে। কোনও একটা জায়গায় এসে মোহনবাগানের শুভানুধ্যায়ী যারা। বাংলার ফুটবলের শুভানুধ্যায়ী যারা। দুই পক্ষেরই শুভানুধ্যায়ী যারা, তারা চেয়েছিলেন এই গোটা বিষয়টাই যাতে টেবিলে বসে কোথায় ঠিক হোক। সেই শুভানুধ্যায়ীদের চেষ্টাটা সফল হয়েছে। এবং শেষমুহূর্ত পর্যন্ত এই মনোনয়নের জন্য এই দু পক্ষের প্রচার চললেও, সব ভাল যার শেষ ভাল”।

সোমবার থেকেই নতুনভাবে চলা শুরু করল মোহনবাগান। এদিন সভাপতির পদে অভিষেক হল দেবাশিস দত্তের। দায়িত্ব পেয়েই বড় বার্তা দেবাশিসেরও। আগের সভাপতিদের মতো নয়, সৃঞ্জয়ের(Srinjay Bose) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করবেন তিনিও।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...