Wednesday, June 24, 2026

স্কটিশ স্ট্রাইকার কনর শিল্ডকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

Date:

Share post:

আইএসলএলে(ISL) এখনও পর্যন্ত সাফল্য অধরা ইস্টবেঙ্গলের(Eastbengal)। শেষ মরসুমে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই ধৈর্যের বাঁধ ভেঙেছিল লাল-হলুদ জনতার। এরপরই নড়েচড়ে বসে ম্যানেজমেন্টও। আসন্ন মরসুমের জন্য দল গঠনে জৌর দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবার স্কটিশ স্ট্রাইকার নিতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। কনর শিল্ডকে(Connor Shield) দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। এই স্কটিশ স্ট্রাইকারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের(Eastbengal) কথাবার্তাও অনেকটা এগিয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

গতবার আক্রমণ পজিশন থেকে রক্ষণ। সব জায়গাতেই প্রতিপক্ষের বিরুদ্ধে নাস্তানাবুদ হয়েছে ইস্টবেঙ্গল। আসন্ন মরসুমের জন্য সেই দিকেই সবচেয়ে বেশি নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে দল গড়তে যে ইস্টবেঙ্গল এবার কোনওরকম খামতি রাখতে চাইছে  না তা বেশ স্পষ্ট। এবার সেই তালিকাতেই নাম উঠেছে কনর শিল্ড(Connor Shield)। গত মরসিমে চেন্নাইয়িন এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন তিনি।

তবে স্ট্রাইকার পজিশনে খেললেও গত মরসুমে কিন্তু গোল করতে পারেননি তিনি। তবে চেন্নাইকে গোল পেতে বারবারই সাহায্য করেছেন তিনি। শোনা যাচ্ছে থংবোই সিংটো এবং অস্কার ব্রুজোঁর নাকি এই ফুটবলারকে বেশ পছন্দ হয়েছে। এই মুহূর্তে তাঁর সঙ্গে চলছে দর কষাকষি। গত মরসুমে চেন্নাইয়িন এফসির হয়ে ২১ ম্যাচে ১টি গোল করার পাশাপাশি ৮টি গোল অ্যাসিস্ট করেছিলেন তিনি।

দিয়ামন্তাকসের পাশে এবার এই স্কটিশ ফুটবলারকেই খেলাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলের তালিকায় অবশ্য তিনি ছাড়া আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার রয়েছেন। এবার কেমন দল হয় সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...