Monday, April 6, 2026

রাজাকে খুনের সময়ে ঘটনাস্থলেই স্ত্রী সোনম! পুণর্নির্মাণে দাবি মেঘালয় পুলিশের

Date:

Share post:

রাজা রঘুবংশীকে মারার জন্য প্রথম আঘাতের পরই ঘটনাস্থল ছাড়ে স্ত্রী সোনম রঘুবংশী (Sonam Raghuvanshi)। ইন্দোরের রাজার হাড়হিম হত্যাকাণ্ডের পুণর্নির্মানের পরে চাঞ্চল্যকর তথ্য পেশ মেঘালয় পুলিশের (Meghalaya Police)। হত্যাকাণ্ডে পাঁচ গ্রেফতারিতেই যে গোটা রহস্য উদঘাটিত, তা স্পষ্ট করে দেওয়া হয়।

মঙ্গলবার রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তার স্ত্রী সোনম রঘুবংশী ও সুপারি কিলার বিশাল, আনন্দ, আকাশকে নিয়ে খুনের পুণর্নির্মাণ করা হয় মেঘালয় পুলিশের সিটের তরফে। এরপরই মেঘালয় পুলিশ দাবি করে, তিন সুপারি কিলারকে (supari killer) নিয়েই খুনের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোনম (Sonam Raghuvanshi)। তিনটি অস্ত্র দিয়ে তিনবার আঘাত করা হয় রাজাকে। এখনও মেঘালয়ের এসডিআরএফ একটি অস্ত্রের সন্ধান চালাচ্ছে বলেও জানানো হয়।

খুনের ঘটনাস্থলে বিশাল, আনন্দ ও আকাশ উপস্থিত ছিল সোনমের নির্দেশেই। বিশাল প্রথমে মারণ আঘাত করে রাজাকে। সেই আঘাতেই রাজার রক্তক্ষরণ শুরু হয়। তখনই ঘটনাস্থল থেকে সরে পড়ে সোনম রঘুবংশী। এরপর আরও আঘাতে রাজা রঘুবংশীর মৃত্যু নিশ্চিত করে খুনিরা। দেহ খাদে ফেলে দিয়ে এলাকা ছাড়ে খুনিরা, জানায় মেঘালয় পুলিশের (Meghalaya Police) সিট।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...