Thursday, June 25, 2026

অভিষেকের মোহনবাগানে আসায় বাধা মানোলো মার্কুয়েজ?

Date:

Share post:

মোহনবাগানের(MBSG) দল গঠনের পথে বাধা ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। অভিষেক সিংয়ের(Tekcham Abhishek Singh) মোহনহাগানে(MBSG) আসার কথাবার্তা বহুদূর এগিয়ে গেলেও, হঠাত্ই নাকি বদলে গিয়েছে চিত্রটা। তিনি নাকি এখন আর আসতে চাননা মোহনবাগানে। এরপরই শোনা যাচ্ছে সেই ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ নাকি অভিষেকের(Tekcham Abhishek Singh) মোহনবাগানে না আসার পিছনে অন্যতম প্রধান কারিগড়। আর এতেই ভারতীয় ফুটবলে শুরু হয়েছে জোর সমালোচনা।

আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করেছে মোহনবাগান(MBSG)। সেখানেই টেকচ্যাম অভিষেক সিংকে(Tekcham Abhishek Singh) দলে নেওয়ার তোড়জোড় শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তাঁর সঙ্গে কথাবার্তাও নাকি বহুদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। কার্যত অভিষেক সিংয়ের মোহনবাগানে আসাটা একপ্রকার পাকাই হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকদিন পরই নাকি মোহনবাগানে আসার জন্য অনিচ্ছা প্রকাশ করেছেন এই ফুটবলার।

এরপরই বেড়িয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। শোনা যাচ্ছে তাঁকে নাকি ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজই এই মোহনবাগানে আসার থেকে আটকেছেন। ভারতীয় দলে মানোলো মার্কুয়েজের কোচিংয়েই সুযোগ পেয়েছিলেন টেকচ্যাম অভিষেক সিং। সেখানেই নাকি অভিষেককে মোহনবাগানে না আসার পরামর্শ দিয়েছেন মানোলো। তার পরিবর্তে গোয়াতে যোগ দেওয়ার কথাই নাকি বলেছেন ভারতীয় দলের কোচ।

আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ভারতীয় ফুটবল জুড়ে আরম্ভ হয়ে গিয়েছে জোর সমালোচনাও। কেন মানোলো এমন করেছে তা নিয়েই শুরু হয়েছে নানান কথাবার্তা। সূত্রের খবর অনুযায়ী গোয়ার কোচ নাকি অভিষেককে বলেছেন তিনি মোহনবাগানে এলে সেভাবে ম্যাচ টাইম পাবেন না। এরপরই নাকি তাঁকে গোয়ায় আসার পরামর্শ দিয়েছেনম মানোলো। যদিও কোন পক্ষের তরফেই এই বিষয়ে কোনওরকম মুখ খোলা হয়নি।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...