Friday, June 5, 2026

দেশে দুর্ঘটনা-জঙ্গিহানা, বিশ্বমঞ্চে ‘গোঁজামিল’! জি৭ সামিট ঘিরে মোদিকে নিশানা তৃণমূলের

Date:

Share post:

দেশের একের পর এক বিমান ও ট্রেন দুর্ঘটনায় যখন প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, জম্মু-কাশ্মীরের পর্যটনক্ষেত্রে জঙ্গিহানায় রক্তাক্ত হচ্ছেন নিরীহ পর্যটকরা—ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন কানাডায়, জি৭ সামিটে। অথচ সেই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের ‘জ্বলন্ত প্রশ্নগুলির’ জবাব আদৌ দেবেন কি প্রধানমন্ত্রী?—এমনই কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের অভিযোগ, “বিশ্বমঞ্চে গিয়ে গোঁজামিল আর গ্ল্যামার দিয়ে প্রভুত্ব ফলানোতেই ব্যস্ত থাকবেন মোদি, দেশের অসংখ্য বেদনা বা সংকট নিয়ে একটিও স্পষ্ট কথা বলবেন না।”

জি৭ সামিট উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরকে কটাক্ষ করে তৃণমূলের প্রশ্ন:

১. কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর কেন একটিও দেশ সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি?

২. আইএমএফ কীভাবে ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ১ বিলিয়ন ডলারের ঋণ মঞ্জুর করল?

৩. পহেলগাঁও হামলার পর এখনও পর্যন্ত চার জঙ্গির হদিস কোথায়?

৪. পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কোনও জবাব দেবেন কি প্রধানমন্ত্রী?

৫. আইবি প্রধানের মেয়াদ বৃদ্ধি, রাষ্ট্রসংঘের ভূমিকা—সবই কি ‘নামকাওয়াস্তে’ বলে উড়িয়ে দেবেন?

তৃণমূল নেতাদের মতে, মোদির বিদেশ সফর মানেই ‘দেশের মানুষকে গ্ল্যামারের মোড়কে ভুলিয়ে রাখা’র কৌশল। কটাক্ষ করে তাঁরা বলেন, “জি৭-এর মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়তো বলবেন, ‘বিশ্বের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে, নীরবে।’ অথচ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক বিবৃতিও পাওয়া গেল না। বরং তিনি বাণিজ্যচুক্তির টোপ দিয়ে মার্কিন প্রেসিডেন্টের সুনজরে থাকতে চাইবেন।”

তৃণমূলের আরও প্রশ্ন, ‘যেখানে কাশ্মীরের পর্যটনকেন্দ্রেও রক্ত ঝরছে, সেখানে নিরাপত্তা নিয়ে মোদি সরকারের ব্যর্থতা কি তুলে ধরা হবে জি৭-এর মঞ্চে?’ এমন পরিস্থিতিতে পেগাসাস বিতর্ক, কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার, এবং কাশ্মীরের নিরাপত্তা প্রশ্নেও প্রধানমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে বিরোধীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ সঙ্কট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখ না খোলার কৌশল দীর্ঘদিন ধরেই অনুসরণ করছে মোদি সরকার। তবে এবারের পরিস্থিতি অন্যরকম। দেশে মৃত্যুর মিছিল এবং নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির ছবি আন্তর্জাতিক মিডিয়ায় বারবার উঠে আসছে। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জবাবদিহির দাবি ক্রমেই জোরাল হচ্ছে।

তৃণমূলের অভিযোগ—“পহেলগাঁওয়ের মতো হামলা মাঝেমধ্যে ঘটে, বলে দায়িত্ব ঝেড়ে ফেললে চলবে না। প্রধানমন্ত্রীর উচিত আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান জোরদার করা, কেবল নিজের ভাবমূর্তি রক্ষায় গোঁজামিল দিয়ে নয়।” জি৭-এর বৈঠক শেষ হওয়ার পরই মোদির বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন তীব্র। তিনি কী বলেন, আর কী এড়িয়ে যান, তা-ই আগামী রাজনীতির মোড় নির্ধারণ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন – রাজাকে খুনের সময়ে ঘটনাস্থলেই স্ত্রী সোনম! পুণর্নির্মাণে দাবি মেঘালয় পুলিশের

_

 

_

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...