Monday, April 6, 2026

চার দিনের টেস্টের ভাবনা আইসিসির

Date:

Share post:

টেস্ট ফর্ম্যাটে বড়সড় বদলের পক্ষে আইসিসি(ICC)। পাঁচের বদলে এবার চারদিনে হতে পারে টেস্ট ম্যাচ। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) সাইকেল থেকেই এই নতুন ফর্ম্যাটের সংযোজন হতে পারে। তবে ভারত(India), ইংল্যান্ড(England), অস্ট্রেলিয়ার(Australia) ক্ষেত্রে এই নিয়ম বেশি কার্যকরী হবে না বলেই শোনা যাচ্ছে। বিশেষ করে ছোট দেশগুলোর কথা মাথায় রেখেই নাকি এমন একটা ভাবনা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।

আইসিসিস(ICC) পাঁচ দিনের বদলে এবার চার দিনের টেস্ট করার কথা ভাবতে শুরু করেছে। এর পিছনে অবশ্য তাদের বড়সড় যুক্তি রয়েছে। তিনটি বড় দেশ বাদে বেশিরভাগ ছোট দেশগুলোই সেভাবে টেস্ট(Test) সিরিজ খেলছে না। বছরে মাত্র কয়েকটি করেই টেস্ট সিরিজ খেলে তারা। এর পিছনে খরচের একটা যুক্তি যমন রয়েছে। তেমনই আরও বেশ কয়েকটা দিক রয়েছে। সেই কথা মাথায় রেখেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ এই বিশেষ প্রস্তাব দিয়েছিলেন।

গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ(WTC) ফাইনালের দিনই নাকি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই পাঁচের বদলে চার দিনের টেস্ট ম্যাচ করার কথা বলা হয়েছে। এতে ছোট দেশগুলোর সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলেও নাকি চার দিনের টেস্ট ম্যাচ হবে। তবে সেক্ষেত্রে ৯০ ওভারের বদলে ৯৮ ওভারের হবে ম্যাচ।

২০২৭-২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলেই দেখা যাবে এই নতুন ফর্ম্যাটের ম্যাচ। কয়েকদিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও শেষ হয়ে গিয়েছে সাড়ে তিন দিনের মধ্যে। সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তের ভাবনা আইসিসির।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...