Friday, June 19, 2026

বাঁকুড়ায় বিজেপি কর্মীর লালসার শিকার নাবালিকা, অভিযুক্তকে পিটিয়ে মারল জনতা

Date:

Share post:

মঙ্গলবার রাতে বাঁকুড়ার (Bankura)জামকুড়ি পঞ্চায়েত এলাকায় ৮ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম লালুপ্রসাদ লোহার (Laluprasad Lohar), তিনি বিজেপি (BJP) কর্মী বলে জানা যাচ্ছে। ২০২১ সালে গেরুয়া শিবিরের হয়ে ভোটের ময়দানে নেমেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। মঙ্গলবার বৃষ্টি ভেজা সন্ধ্যায় লোভ দেখিয়ে শিশু কন্যাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তার উপর পাশবিক অত্যাচার, ধর্ষণ করে খুন করা হয়। এরপর নাবালিকার লাশ গায়েব করতে মাটিতে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরেই অভিযুক্তকে গণধোলাই দেয় গ্রামবাসীরা।

স্থানীয়রা জানান, ধরা পড়তেই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপরই জঙ্গলে নাবালিকার দেহ মেলে। ক্ষিপ্ত জনতার গণধোলাইয়ে মৃত্যু হয় লালুপ্রসাদের। পাত্রসায়র থানার পুলিশ (Patrasayar Police Station)ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং. স্থানীয় তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে ধর্ষণে অভিযুক্ত (মৃতও) যুবক বিজেপির সক্রিয়কর্মী। আগেও মহিলাঘটিত অপরাধে তার নাম জড়িয়েছিল। এই ঘটনা প্রমাণ করে, মুখে যতই নারী সুরক্ষার বুলি আওড়ে যাক না কেন আদতে বিজেপি মহিলাদের সম্মান করে না। বাঁকুড়ার ঘটনায় ফের তা প্রমাণিত।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...