Wednesday, February 25, 2026

ওড়িশা জুড়ে চওড়া হচ্ছে কলেরার থাবা, আক্রান্ত দুহাজারের বেশি!

Date:

Share post:

বর্ষার (Monsoon) মরসুম শুরু হতে না হতেই কলেরার আতঙ্ক ফিরল ওড়িশার (Cholera in Odisha) জেলায় জেলায়। প্রশাসন সূত্রে খবর, আক্রান্তদের নমুনায় মারাত্মক ভিব্রিও কলেরা (Vibrio Cholerae) ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী উপকূলীয় ওড়িশায় ২০০০ জনেরও বেশি মানুষ কলেরা আক্রান্ত। মঙ্গলবার ওড়িশা সরকার (Govt of Odisha) জলবাহিত এই রোগের সংক্রমণ নিয়ে ৩০টি জেলাকে সতর্ক করেছে।

গত ৯ জুন ওড়িশার জাজপুর জেলায় ডায়রিয়ার উপসর্গ নিয়ে অসুস্থ হয় বহু মানুষ। এখনও পর্যন্ত ঢেঙ্কানল, ভদ্রক, কেওনঝাড় এবং কটক সহ অন্যান্য জেলায় ছড়িয়ে পড়েছে কলেরার দাপট। জাজপুর থেকে সংগৃহীত নমুনায় কলেরা ভাইরাস সনাক্ত করা হয়েছে। মঙ্গলবার ওড়িশার বিভিন্ন জেলায় প্রায় ৩০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। কালেক্টরদের সতর্ক করা হয়েছে। রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর বাংলাতে কলেরা দেখা দিলেও সময়ের আগেই প্রশাসন সতর্ক হয়ে বিষয়টি মোকাবিলা করে। চিকিত্‍সকদের মতে কলেরা রোগটিকে সময়ে গুরুত্ব না দিলে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। দরকারে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওড়িশা সরকারের স্বাস্থ্য দফতর বলছে, পাঁচটি জেলার বেশ কয়েকটি গ্রামে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ পানীয় জল খাওয়ার জন্য ব্যাপক হারে সচেতনতামূলক প্রচারণা চলছে। রাজ্য ও জেলা স্তরে প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা চলছে। অন্যান্য কিছু জেলাতেও বিক্ষিপ্তভাবে ডায়রিয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

 

spot_img

Related articles

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...