Saturday, March 14, 2026

স্টোকসের দাবি মতো লিডসে হাইস্কোরিং পিচ!

Date:

Share post:

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত(ENGvIND) টেস্ট সিরিজ। সেখানেই পিচ(Pitch) কেমন হবে তা নিয়েই সকলের কৌতূহল সবচেয়ে বেশি। সবকিছু ঠিকঠাক চললে ব্যাটিং সহয়ক পিচই হতে চলেছে লিডসে(Leeds)। এই মুহূর্তে বাজবল(Bazball) ক্রিকেটকেই নিজেদের প্রধান অস্ত্র হিসাবে দেখে ইংল্যান্ড। হেডিংলিতে প্রথম টেস্টে নামার আগে সেই অনুযায়ীই পিচ তৈরি করার বার্তা ব্রিটেশ শিবিরের তরফে।

শেষ পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে চারটিতেই জিতেছে ইংল্যান্ড(England)। সবকটিতেই ইংল্যান্ডের প্রধান অস্ত্র সেই বাজবল(Bazball) ক্রিকেট। এই মুহূর্তে অতি আক্রমণাত্মক ক্রিকেট ব্যাটিং করতেই দেখা যায় ব্রিটিশ ব্যাটারদের। ভারতের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সই অব্যহত রাখতে চায় ব্রিটিশ বাহিনী। সেই মতোই লিডসের পিচ কিউরেটরকে রান সহায়ক পিচ তৈরির করারই বার্তা দেওয়া হয়েছে ইংল্যান্ড শিবিরের তরফে।

লিডসের পিচ কিউরেটর জানিয়েছেন, “ইংল্যান্ড শিবির তাদের জন্য ভাল এবং রান সহায়ক পিচ চাইছে। এটা একেবারেই সত্যি যে তারা বলেই দিয়েছেন যে বলের লাইনে যাতে ভাল ব্যাটিং করা যায় সেরকম পিচ তৈরি করতে হবে। এমনই একটা পিচ তারা চাইছে”।

বেন স্টোকসের(Ben Stokes) হাতে নেতৃত্বের ভার যাওয়ার পর থেকেই বাজবল(Bazball) ক্রিকেট খেলতে চাইছে ইংল্যান্ড(England)। ভারতের বিরুদ্ধেও সেই পরিকল্পনাই নিয়েছে তারা। অন্যদিকে জসপ্রীত বুমরাহ আগেই জানিয়ে দিয়েছিলেন যে ব্রিটিশদের বাজবল ক্রিকেট তাদের কাছে বাড়তি সুবিধা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...