Wednesday, April 1, 2026

ইংল্যান্ড ফিরে ভারতীয় শিবিরে যোগ দিলেন গৌতম গম্ভীর

Date:

Share post:

ভারতীয় শিবিরে যোগ দিলেন শুভমন গিলদের(Shubman Gill) হেডস্যার গৌতম গম্ভীর(Gautam Gambhir)। গত মঙ্গলবারই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। আগামী ২০ জুন থেকে শুরু ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ(ENGvIND)। তার আগে দেশে ফিরে এলেও গৌতম গম্ভীরের(Gautam Gambhir) নেতৃত্বেই এবার শেষ প্রস্তুতিতে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার ভারতের সামনে নয়া চ্যালেঞ্জ। নতুন অধিনায়ক গিলের যেমন কঠিন পরীক্ষা। তেমনই কঠিন চ্যালেঞ্জ গৌতম গম্ভীরের সামনেও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

কয়েকদিন আগেই হঠাত্ দেশে ফিরে এসেছিলেন গৌতম গম্ভীর। হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা। সেই খবর পাওয়া মাত্রই দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। এরপর থেকেই শুরু হয়েছিল নানান গুঞ্জন। বিশেষ করে কবে গৌতম গম্ভীর ফিরে যেতে পারবেন ইংল্যান্ডে। কারণ এই সিরিজের আগে গম্ভীরকে যদি ভারতীয় দলের ক্রিকেটাররা না পান তবে গিলরা যে বেশ চাপে পড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

সেই সময় শোনা গিয়েছিল তাঁর মায়ের শারীরির পরিস্থিতির ওপরই নাকি নির্ভর করছে গৌতম গম্ভীরের ইংল্যান্ডে ফিরে যাওয়ার সম্ভাবনা। তাঁর মায়ের পরিস্থিতি উন্নতি হতেই ইংল্যান্ডে ফিরে গিয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের শিবিরে যোগও দিয়েছেন তিনি। বুধবার থেকেই তাঁর কোচিংয়ে শুরু হয়ে যাবে নতুন টিম ইন্ডিয়ার প্রস্তুতি।

এই সিরিজেই অধিনায়ক হিসাবে শুভমন গিলের অভিষেক হবে। তেমনই আবার এই সিরিজেই প্রথমবার রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া মাঠে নামবে ভারতীয় দল। সেটাও যে একটা বড়সড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত গিল ও গম্ভীরের হাত ধরে ভারতীয় দল সাফল্যের রাস্তায় এগোতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...