Wednesday, June 24, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ২ বছরের ছেলেকে খুনের অভিযোগ! গ্রেফতার মা 

Date:

Share post:

প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল নিজের রক্তের সন্তান। সেই ‘বাধা’ সরাতেই ২ বছরের ছেলেকে পুকুরে ফেলে খুন করলেন মা — এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মিতা হালদার (২৮) নামে এক মহিলার বিরুদ্ধে। মৃত শিশুর বাবা অভিজিৎ হালদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মিতাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে মিতার প্রেমিককেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মিতার বাড়ি হুগলির ভদ্রেশ্বরে। কয়েক বছর আগে অভিজিৎ হালদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক পুত্রসন্তান অরিজিত (বয়স ২ বছর ৪ মাস)। সংসার চলছিল, এরই মধ্যে মিতার ফেসবুকে আলাপ হয় উত্তর ২৪ পরগনার শাসনের এক যুবকের সঙ্গে। বন্ধুত্ব থেকে গাঢ় প্রেম। প্রেমের টানে মিতা প্রায় দু’সপ্তাহ আগে চলে যান শাসনের তেহাটায় ওই প্রেমিকের কাছে।

সোমবার সকালে প্রেমিকের বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার হয় ছোট্ট অরিজিতের নিথর দেহ। মিতার দাবি, “অরিজিত অসুস্থ ছিল। এক মুহূর্ত চোখ এড়াতেই পুকুরে পড়ে যায়।” তবে মৃত শিশুর বাবা অভিজিৎ হালদার এই দাবি মানতে নারাজ। তাঁর অভিযোগ, “মিতা আগেও ছেলেকে মারার চেষ্টা করেছে। এবার পরিকল্পনা করেই পুকুরে ফেলে দিয়েছে।”

ঘটনার পর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ধৃত মিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেমিককেও থানায় এনে জেরা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেহাটা ও ভদ্রেশ্বরে নেমে এসেছে শোকের ছায়া। এক রক্তাক্ত মায়ের এমন চরম নিষ্ঠুরতা প্রশ্ন তুলে দিচ্ছে সমাজের মূল্যবোধে।

আরও পড়ুন – তুলসীকে অপবিত্র করছেন, কয় রকমের হয় জানেন? প্রশ্ন তুলে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...