Sunday, April 5, 2026

আজ বাংলা-সহ চার রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন

Date:

Share post:

কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে দেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রের আসন খালি হয়েছে। সেই মতো উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ECI)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। নদিয়ার কালীগঞ্জ, (Kaliganj, Nadia) গুজরাটের (Gujrat) কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরালার নিলম্বুর কেন্দ্রে এদিন সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ২৩ জুন গণনা হবে।

গত ফেব্রুয়ারিতে কালীগঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (Nasirudden Ahmed) প্রয়াত হন। ফলে প্রায় তিন মাস ধরে বিধায়কহীন কালীগঞ্জ। একই ছবি গুজরাটেও।কাদি কেন্দ্রের বিধায়ক ছিলেন করসনভাই পাঞ্জাভাই সোলাঙ্কি। দীর্ঘ দিন ক্যানসারে ভুগছিলেন তিনি। গত ৪ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। বিসাবদরে আম আদমি পার্টির বিধায়ক পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন হচ্ছে।কেরালার নিলম্বুরে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনওয়ার। তিনি পদত্যাগ করেছেন। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ (AAP) বিধায়কের মৃত্যুর কারণে সেখানে শূন্য আসনে এবার উপনির্বাচন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এদিন সকাল থেকে দেশের চার রাজ্যে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...