Sunday, April 5, 2026

উইমেন্স কলেজ ক্যালকাটার উদ্যোগ: কলেজেই হাতে কলমে সাংবাদিকতা শেখার ইন্টার্নশিপ

Date:

Share post:

কর্মক্ষেত্রে হাতে কলমে কাজ না করলে সাংবাদিকতা শেখা যায় না- এই কথা মানেন যে কোনও বর্ষীয়ান সাংবাদিক। আর সেই কারণেই শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে সাংবাদিকতার ব্যবহারিক প্রয়োগ শেখানোর জন্য বিশেষ ইন্টার্নশিপের আয়োজন করেছিল উইমেন্স কলেজ ক্যালকাটার সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ(স্নাতকোত্তর)। ১৫ দিন, ৬০ ঘণ্টা ব্যাপী এই ইন্টার্নশিপ শুরু হয় ২ জুন থেকে।

মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ ফর গার্লস এবং উইমেন্স কলেজ ক্যালকাটার ছাত্রীরা এই কোর্সে অংশ নেন। কলেজের অধ্যক্ষা ডঃ অনুপমা চৌধুরী ও কোর্স কো-অর্ডিনেটর ডঃ বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে এই ইন্টার্নশিপটি শুরু হয়। সাংবাদিকতার জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে ১৫ দিনের এই ইন্টার্নশিপের শেষে সন্তুষ্ট ছাত্রীরা। বিশ্ব বাংলার সম্পাদক অভিজিৎ ঘোষের পাশাপাশি এসেছিলেন নিউজ 18 বাংলার ইনপুট এডিটর সপ্তর্ষি সোম, জাগো বাংলার ফিচার এডিটর প্রীতিকণা পাল রায়, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য এবং রেডিও জগতের পরিচিত দুই আরজে দেব ও তাপস। ছিলেন রুমেলা চক্রবর্তী, সহেলী দত্ত, অমল সরকার, ভাস্কর প্রতিম মৈত্র, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও।

এই ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের সাংবাদিকতার বিভিন্ন দিক শিখতে সাহায্য করেছে। কীভাবে একটি নিউজ উপস্থাপন করতে হয়, কিংবা ডিজিটাল মিডিয়া আজকের যুগে কতটা প্রাসঙ্গিক অথবা ভিজুয়ালের মাধ্যমে কীভাবে গল্প বলা যায় এই সমস্ত কিছু শিখেছে ছাত্রছাত্রীরা। সাংবাদিকতার অন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রেডিও সম্পর্কেও বিভিন্ন ক্লাস নেওয়া হয়েছে এই ইন্টার্নশিপে।

“তরুণ প্রজন্ম রাজনীতিতে কম আগ্রহী” এই উক্তি পড়ুয়ারা খারিজ করেছেন অভিজিৎ ঘোষের ক্লাস করার পরে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যাতে তাঁরা বিষয়গুলির সঙ্গে আরও ভালো করে পরিচিত হতে পারেন। এছাড়াও প্রতিদিন বিভিন্ন ব্যক্তির ইন্টারভিউ নেওয়া হয়েছে এই ইন্টার্নশিপে, যাতে হাতে-কলমে আরও কিছুটা কাজ শিখতে পারেন পড়ুয়ারা।

কোর্স কো-অর্ডিনেটর বিশ্বজিৎ দাস জানিয়েছেন “এই ইন্টারভিউগুলি পডকাস্ট আকারে শেয়ার করা হবে।” তিনি বলেন – “সাংবাদিকতার পরিসর যেভাবে বাড়ছে তাতে পাঠ্য পুস্তকের বাইরে গিয়ে হাতে-কলমে কাজ শেখাটা প্রত্যেক ছাত্র-ছাত্রীর দরকার। এবং এই ধরনের ইন্টার্নশিপ সেই পথেই তাদের এক ধাপ এগিয়ে দেয়।” কলেজের অধ্যক্ষা ডঃ অনুপমা চৌধুরীকে এই ইন্টার্নশিপ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “এই ধরনের ইন্টার্নশিপ ছাত্র-ছাত্রীদের অনেক কিছু শেখার সুযোগ করে দেয়। আমার কলেজে এইরকম একটি সুন্দর ব্যবস্থা ছাত্র-ছাত্রীদের করে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”

আরও পড়ুন -, সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’ পেলেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...