Tuesday, February 3, 2026

বদলে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরুর দিনক্ষণ, নতুন তারিখ ঘোষণা গিল্ডের

Date:

Share post:

বছরভর অপেক্ষায় থাকা বইপ্রেমী বাঙালির ক্যালেন্ডারে নতুন বছরের কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2026) দিনক্ষণ বদল। বৃহস্পতিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড (Publishers & Booksellers Guild) জানিয়ে দিল বিগত বছরগুলোর মতো আগামী ২০২৬ এ জানুয়ারি মাসের শেষে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF) শুরু হচ্ছে না। বরং বই উৎসব শুরুর দিনক্ষণ একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে।

আগামী বছর বইমেলার প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ। অন্যান্য বছরের মতো সল্টলেকের বইমেলা প্রাঙ্গণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচনা হবে। তবে তারিখে বদল এসেছে। গিল্ড জানিয়েছে, আগামী বছর ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে কলকাতা বইমেলা, চলবে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত। অর্থাৎ টানা বারো দিন ধরে দুপুর থেকে রাত পর্যন্ত নতুন গন্ধ মাখা বইয়ের পাতায় হারিয়ে যাওয়ার সুযোগ সাহিত্য অনুরাগী থেকে আমজনতার। ২০২৫ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুরু হয়েছিল ২৮ জানুয়ারি। কিন্তু আগামী বছর তা আরও ছদিন এগিয়ে এসেছে। এই প্রসঙ্গে পাবলিশার্স অ্যান্ড গিল্ড-এর সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, “এই বছর যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তার জন্যই আমরা বইমেলার দিন একটু এগিয়ে এনেছি । আর সে কারণেই জানুয়ারি মাসের শেষ সপ্তাহের আগে আমরা বইমেলা করছি।”

 

 

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...