Tuesday, June 23, 2026

করুণ নায়ারের চোটে চিন্তায় ভারতীয় শিবির

Date:

Share post:

আগামী শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারত(India Team)। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই ভারতীয় শিবিরে চোট আঘাতের চিন্তা। অনুশীলনের মাঝেই পাঁজরে চোট পান করুণ নায়ার(Karun Nair)। আর এই ছবিটা যে ভারতীয় শিবিরের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে করুণ নায়ার(Karun Nair) যে রয়েছে সেই ইঙ্গিত বেশ কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল।

বুধবার প্রস্তুতির সময়ই নাকি করুন নায়ারের সেই চোট লেগেছে বলে জানা যাচ্ছে। নেটে ব্যাটিং প্রস্তুতি সারছিলেন করুণ নায়ার। সেই সময় বোলিং করছলেন প্রসিধ কৃষ্ণা(Prasidh Krishna)। সেখানেই একটি একটি বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন করুন। আর সেই সময়ই ঘটে সেই ঘটনা। পাঁজড়ে বেশ ধাক্কা খান তিনি। এরপর আর সেভাবে প্রস্তুতি সারতে পারেননি করুণ নায়ার।

চোট পেলেও, কতটা গুরুতর সেই চোট তা অবশ্য এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। প্রায় আট বছর পর ভারতীয় দলে ডাক পেয়েছেন করুন নায়ার। এই সিরিজে নামার আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই ক্রিকেটার। একটি প্রস্তুতি ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন করুন নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ঘিরে যে ভারতীয় দলের প্রত্যাশাও অনেকটা তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু হঠাত্ই এই চোট কিন্তু চিন্তায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে অনেকেই মনে করছেন খুব একটা গুরুতর কিছু বোধহয় হয়নি। করুন নায়ার ভারতের প্রথম একাদশে থাকেন কিনা সেটাই দেখার।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...