Tuesday, March 31, 2026

সপ্তমবারের জন্য পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশ অভিযান, Ax-4 মিশন ঘিরে অনিশ্চয়তা!

Date:

Share post:

একবার দুবার নয়, এই নিয়ে টানা সাতবার মহাকাশ অভিযানের প্রস্তুতি নেওয়ার পরও পিছিয়ে আসতে হলো NASA ও স্পেস এক্সকে। অ্যাক্সিওম -৪ মিশনের (Axiom 4 Mission) সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় আবেগ। কারণ রাকেশ শর্মার প্রায় চার দশক পর মহাকাশে পা পড়তে চলেছে কোনও ভারতীয়র। বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Sukhla) ‘Ax-4’ মিশনের পাইলট হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) যাবেন জানামাত্রই ইতিহাস তৈরি অপেক্ষা করছে ভারত। কিন্তু বারবার বাধা আসছে। বিগত কয়েক মাসে নানা কারণে ৬ বার এই মহাকাশ অভিযানের দিন বদল হয়েছে। শেষমেষ জানা গেছিল আগামী ২২ জুন, রবিবার ভারতীয় সময় দুপুর ১টা ১২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হবে মিশন। কিন্তু না সেটাও হচ্ছে না! কেন? নাসার (NASA) তরফে জানান হয়েছে, এই মুহূর্তে অভিযান করা সম্ভব নয়। বিস্তারিত কিছু উল্লেখ করা না হলেও ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী কিছুদিনের মধ্যে নতুন মিশনের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে।

কোনওবার রকেটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, আবার কখনও আবহাওয়ার সমস্যা – এই নিয়ে টানা সাত বার মিশনের তারিখ পরিবর্তন হল। কিন্তু প্রত্যেকবারই পরবর্তী একটি দিন ঘোষণা করা হয়েছিল। এবারে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে সেরকম কোনও কিছু জানানো হয়নি। উল্টে নতুন মিশনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। এখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি শুভাংশু ইতিহাস গড়ার সুযোগ পাবেন না? নাসা জানিয়েছে, উৎক্ষেপণের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে। তবে তার মধ্যেও যদি এই অভিযান না করা হয় তাহলে তা পিছিয়ে জুলাই মাসের মাঝামাঝি করা হবে।Ax-4 মিশনে ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভাংশু শুক্লার সঙ্গে থাকবেন এই মিশনের কমান্ডার, প্রাক্তন NASA মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন। এছাড়া ইউরোপীয় স্পেস এজেন্সির পোল্যান্ডের সাওশ উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুও এই মিশনের সঙ্গে যুক্ত আছেন বলে নাসা সূত্রে জানা গেছে।

 

Related articles

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! ECO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...