Friday, June 19, 2026

গ্রুপ সি- গ্রুপ ডি কর্মীদের ভাতা ঘোষণায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

সুপ্রিম রায়ে (Supreme Court) চাকরিহারা ২০১৬ সালের প্যানেলের গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকার (Govt of WB) ভাতা দেওয়ার যে ঘোষণা করেছিল তাতে অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। রাজ্যকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে।

গত এপ্রিল মাসে শিক্ষক নিয়োগ মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করার পর পরবর্তীতে রাজ্যের আবেদনের ভিত্তিতে আগামী ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। কিন্তু অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি- গ্রুপ ডি কর্মীদের ব্যাপারে এই নির্দেশ কার্যকরী হয়নি। ফলে মানবিকতার স্বার্থে তাঁদের পাশে দাঁড়াতে চেয়েছিল রাজ্য সরকার। অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষ আদালতে রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই রায়ে শুক্রবার বিচারপতি সিনহা জানিয়েছেন আপাতত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ সি -গ্রুপ ডি কর্মীদের কোনও ভাতা দেওয়া যাবে না।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...