Monday, April 6, 2026

রেলের কর্মীকেই কর্তব্যরত অবস্থায় পিষে দিল ট্রেন! চূড়ান্ত অব্যবস্থার উদাহরণ

Date:

Share post:

একের পর এক ঘটনায় বার বার প্রমাণিত গোটা রেল ব্যবস্থায় পারস্পরিক যোগাযোগের বা সমন্বয়ের কতটা অভাব। এবার সেই সমন্বয়ের অভাবের খেসারত দিতে হল রেলের ট্র্যাকে কর্তব্যরত এক রেলকর্মীকেই। বিহারের কাটিহারে (Katihar) অবোধ অসম এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক রেল ট্রলি চালকের (torlleyman)।

শুক্রবার সকালে বিহারের কাটিহার ডিভিশনে কাঠাগোলা ও সেমাপুর স্টেশনের মাঝে রুটিন লাইন পরীক্ষার কাজ করছিলেন কিছু রেলকর্মী। তাঁদের সঙ্গে তাঁদের পুস ট্রলি (trolley) ছিল। আচমকাই অবোধ অসম এক্সপ্রেস (Awadh Assam Express) সেই লাইনে চলে আসে। পুস ট্রলিতে ধাক্কা লাগার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেলের ট্রলিম্যানের (trolleyman)। গুরুতর আহত হন চারজন।

এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রলিটি দুমড়ে মুচড়ে ট্রেনের তলায় ঢুকে যায়। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোটা ঘটনা কীভাবে ঘটল তার কূল কিনারাই করতে পারছে না রেল। কীভাবে ওই সময় রেলকর্মীরা এক্সপ্রেস ট্রেনের লাইনে ট্রলি তুলে কাজ করছিলেন, আর কেনই বা অবোধ অসমের (Awadh Assam Express) মতো গুরুত্বপূর্ণ ট্রেনের খবর তাদের কাছে ছিল না, তা নিয়ে ধাঁধাঁ রয়েই গিয়েছে।

কাটিহার (Katihar) ডিভিশনের এডিআরএম (ADRM) মনোজ কুমার সিং জানান, পুস ট্রলিটি রুটিন তদারকির কাজে নামানো হয়েছিল। সেই সঙ্গে অবোধ অসম এক্সপ্রেস কীভাবে ট্রলির সঙ্গে একই লাইনে চলে এলো, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হবে, জানান এডিআরএম।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...