Sunday, March 29, 2026

স্ত্রীকে উপহার দিতে সোনার দোকানে ৯৩ বছরের বৃদ্ধ, মঙ্গলসূত্রের দাম নিলেন না দোকানদার 

Date:

Share post:

বয়স বাড়লে ভালবাসা কমে না, বরং একে অন্যকে আঁকড়ে ধরে জীবনের বাকি দিনগুলোকে স্মরণীয় করে রাখার চেষ্টা চলে অবিরাম। দাম্পত্যে ক্রমবর্ধমান দূরত্ব আর বিবাহবিচ্ছেদের অস্থির সময় দাঁড়িয়ে এক মন ভালো করা ভিডিওর দেখা মিলল সোশ্যাল মিডিয়ায় (Viral video in Social media)। যেখানে ৯৩ বছরের এক বৃদ্ধের তাঁর স্ত্রীর প্রতি ভালবাসার নিদর্শন দেখে আবেগে চোখ ভিজেছে নেটপাড়ার। ঘটনাস্থল মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি সম্ভাজিনগর। সেখানকার এক সোনার দোকানে বৃদ্ধা সহধর্মিনীকে নিয়ে কাঁপাকাঁপা হাতে প্রবেশ করতে দেখা যায় ৯৩ বছরের এক বৃদ্ধকে। উদ্দেশ্য ছিল স্ত্রীকে একটি মঙ্গলসূত্র কিনে দেবেন। কিন্তু তারপর যা হল, সত্যিই অবিশ্বাস্য।

বৃদ্ধ দম্পতির নাম নিভৃত্তি শিন্ডে ও শান্তাবাই (Nivritti Shinde and Shantabai)। সাদা ধুতি-কুর্তা ও মাথায় টুপি পরে ওই বৃদ্ধ স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে মঙ্গলসূত্র দেখতে শুরু করেন। দোকানদার তাঁদের বাজেট জানতে চাইলে, শান্তাবাই ১,১২০ টাকা বের করেন। বিক্রেতা প্রথমে ভেবেছিলেন বোধহয় এই দম্পতি সাহায্য চাইতে এসেছেন। কিন্তু ৯৩ বছরে বয়সী নিভৃত্তি জানান, স্ত্রীকে ভালবাসার উপহার হিসেবে একটি মঙ্গলসূত্র দিতে চান তিনি। এভাবেই হাতে হাত ধরে বাকি জীবনটা কাটাবার আশাও রাখেন। এরপর মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে যান দোকানদার। খানিকক্ষণ পর মজা করার জন্য বলেন, “এত টাকা”? এতে বৃদ্ধ খানিকটা অপ্রস্তুত হয়ে পকেটে হাত ঢুকিয়ে কিছু খুচরো টাকা বের করার চেষ্টা করতেই দোকানদার পুরো টাকাটাই তাঁদের ফেরত দিয়ে দেন। জালনা জেলার আমভোরা জাহাগির গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ দম্পতির একে অন্যের প্রতি টান আর ভালবাসায় মুগ্ধ হয়ে মাত্র ২০ টাকার বিনিময়ে দোকানদার মঙ্গলসূত্রটি তাঁদের দিয়ে দেন। মন ভালো করা এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং...

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের...

রহস্যে ঘেরা শিবের কৈলাস! কোন দিক কী বার্তা দেয়?

মাউন্ট কৈলাস মানেই অলৌকিক ঘটনা। রহস্যময় একটি পাহাড়। তিব্বত মালভূমি থেকে ২২ হাজার ফুট উপরে অবস্থিত কৈলাসকে(Manasarovar kailash)...