Sunday, March 29, 2026

দ্রৌপদী মুর্মুর জন্মদিনে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর, পোস্ট করলেন অভিষেকও

Date:

Share post:

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) জন্মদিনে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ”দীর্ঘদিন ধরে তিনি যে ধৈর্য, দৃঢ়তা আর শালীনতার সঙ্গে দেশের সর্বোচ্চ পদকে মর্যাদা দিয়ে চলেছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। রাষ্ট্রপতির জন্মদিনে প্রার্থনা – সুস্থতা, শান্তি ও সাফল্যে ভরে উঠুক তাঁর জীবন। দেশসেবায় তাঁর নিষ্ঠা আমাদের পথ দেখাক আরও অনেকদিন।”

এদিন রাষ্ট্রপতির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সোশ্যাল মিডিয়া বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhisekh Banerjee)। লিখেছেন, ‘জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সুস্থ থাকুন, ভাল থাকুন। প্রার্থনা করি আগামী দিনে তিনি তাঁর যেকোনও কাজে সাফল্য পান।’

১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামের এক সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদীর। শিক্ষিকা হিসেবে নিজের পেশাগত জীবন এগিয়ে নিয়ে যাওয়ার পরবর্তীতে রাজনীতির সঙ্গে যুক্ত হন।২০০০ এবং ২০০৪ সালে রায়রংপুর বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়েছিলেন।২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হিসাবে ‘নীলকণ্ঠ পুরস্কার’ পান দ্রৌপদী। ২০১৫ সালে তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। সেই ২০২১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন আদিবাসী নেত্রী। ২০২২ সালে তিনি দেশের রাষ্ট্রপতি পদে আসীন। তাঁর সুস্থতা কামনা করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

Related articles

তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়

মর্মান্তিক ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন...

অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

বিধানসভা নির্বাচনে বহু বছর পরে একলা লড়াই করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে...

‘সন্দেশখালিকে কলঙ্কিত করার জবাব দেবে মানুষই’, রবিবাসরীয় সভা থেকে হুঙ্কার অভিষেকের

সন্দেশখালির মাটিতেই দাঁড়িয়ে রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ষড়যন্ত্র করে সন্দেশখালিকে...

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...