Tuesday, February 24, 2026

সৌর-জল-বায়ুর পরে এবার সমুদ্র থেকে বিদ্যুৎ উৎপাদন! বিধানসভায় আলোচনা

Date:

Share post:

বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন দফতরের মন্ত্রী গোলাম রব্বানি (Golam Rabbani)। একদিকে যে ধরনের অচিরাচরিত শক্তির উৎস (unconventional energy) থেকে ইতিমধ্যেই রাজ্য সরকার বিদ্যুৎ উৎপাদন করছে, তার পাশাপাশি নতুন শক্তি উৎসের আলোচনার বার্তা দেন মন্ত্রী। এবার সমুদ্র তরঙ্গ (sea wave) থেকেও রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের কথা জানান তিনি।

আমতার বিধায়ক সুকান্ত পালের প্রশ্নের উত্তরে মন্ত্রী রব্বানি জানান, পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে সৌর শক্তি (solar energy) উৎপাদন হচ্ছে। অচিরাচরিত শক্তি উৎস দফতরের অধীন দুটি সংস্থা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। এই সংস্থাগুলির মাধ্যমে বছরে প্রায় ৪৮ মিলিয়ন ইউনিট সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় বলে বিধানসভায় জানান মন্ত্রী।

পাশাপাশি জৈব শক্তি, বায়ু শক্তি ও জলশক্তির মতো বিকল্প শক্তি উৎসের ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেন। গোলাম রব্বানি (Golam Rabbani) জানান, রাজ্যে সমুদ্র তরঙ্গ (sea wave) ব্যবহার করে শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যদি সুনির্দিষ্ট প্রস্তাব আসে তবে তা সরকার বিবেচনা করে দেখবে।

বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি স্কুলে সৌর বিদ্যুৎ (solar electricity) পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতি বছর ১০০০টি করে স্কুলে এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা রয়েছে সরকারের।

spot_img

Related articles

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...

বৃষ্টি- তুষারপাতে আমেরিকায় ‘বম্ব সাইক্লোন’, বাতিল ১০ হাজার ফ্লাইট!

তুমুল বৃষ্টি আর তুষারপাতের ( rain and snowfall) মাঝে আমেরিকায় এবার আছড়ে পড়ল ‘বম্ব সাইক্লোন’ (Bomb Cyclone) ।...

মিলে গেল পূর্বাভাস, বৃষ্টিভেজা মঙ্গলের সকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ভোরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ভোর...