Sunday, April 5, 2026

শুভেন্দু-শঙ্করের নাম না করে বিজেপির ‘দলবদলু’ নেতাদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

Share post:

নিজের দলের দলবদলু নেতাদের নাম না করে ধুয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে রানি রানমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ক্ষোভ উগরে দেন বিজেপি (BJP) নেতা। তাঁর কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।”

এর আগে বিজেপি বিরুদ্ধে ওয়াশিং মেশিনের অভিযোগ তোলে বাংলার শাসকদল। তাদের কথায়, তৃণমূল থেকে যাঁদের বের করে দেওয়া হয় বা যাঁরা দুর্নীতি করতে না পেরে চলে যান, তাঁরাই বিজেপিতে গিয়ে সাদা হয়ে যান! সেই সুরই কার্যত শোনা গেল বিজেপি নেতার মুখে। দিলীপের কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইড লাইন বেঁধে দিয়েছে। তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কীভাবে?”
আরও খবরযৌনকর্মীদের অপমান! ক্ষমা চান নির্লজ্জ সুকান্ত: দাবিতে সরব তৃণমূল

তবে, দিলীপের (Dilip Ghosh) কথার সঙ্গে আবার একমত নন বিজেপিতে শুভেন্দু (Suvendu Adhikari) লবি বলে পরিচিত বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ। কেন্দ্র-রাজ্যে রাজনীতি করেছেন। তবে যাঁরা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁরা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন। তাহলে এ কথা কীভাবে বলা যায়?”

তবে, দিলীপের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূল (TMC) মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। তিনি বলেন, “দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন। কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে।” কটাক্ষ করে অরূপ বলেন, “বিজেপি তো নিজেদের মধ্যেই আকচাআকচি করে যাচ্ছে। আর ছাব্বিশের বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছে।”

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...