Wednesday, April 8, 2026

ট্রাম্পের নোবেল ভিক্ষা! সুপারিশে মাঠে পাকিস্তান

Date:

Share post:

কী করুণ অবস্থা মার্কিন প্রেসিডেন্টের! এবার ট্রাম্পকে ২০২৬ সালের শান্তিতে নোবেল (Nobel Peace Prize) দেওয়ার প্রস্তাব রেখেছে পাকিস্তান। তবে কি তলে তলে বন্ধুত্ব বাড়িয়ে চলেছে আমেরিকা ও পাকিস্তান (Pakistan)? তবে নোবেল কমিটি যে এখনও নোবেল শান্তি পুরস্কার দেয়নি ট্রাম্পকে (Donald Trump) তা নিয়ে আক্ষেপের কথা শোনা গিয়েছে ট্রাম্পের মুখে।

ট্রাম্পের কথায়,”ইতিমধ্যেই অন্তত ৪-৫টা নোবেল তাঁর পাওয়া উচিত ছিল। তাঁর দাবি, তিনি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন করেছেন। কঙ্গো, রোয়ান্ডের মধ্যে শান্তি স্থাপন করেছেন। সার্বিয়া-কসোভোর যুদ্ধ থামিয়েছেন। মিশর-ইথিয়োপিয়ার মধ্যে শান্তি বজায় রেখেছেন। এরকম অনেক কিছুর জন্যই আমার নোবেল পাওয়া উচিত। কিন্তু ওরা আমাকে নোবেলটা দেবে না। ওটা ওরা শুধু উদারপন্থীদের দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের (Donald Trump) নাম সুপারিশ করে আদতে হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাইছে পাকিস্তান (Pakistan)। তবে একদিকে যখন ইজরায়েল-ইরান যুদ্ধে পরিস্থিতি, সেইসময়ে নোবেল শান্তি নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা নতুন ইঙ্গিত দিচ্ছে। বায়ুসেনা প্রস্তুত করেও পশ্চিম এশিয়ার দিকে না এগোনো, এবং তারপরে নোবেল শান্তির কথা বলা, পশ্চিম এশিয়ার দীর্ঘ যুদ্ধ থামানোর ইঙ্গিত মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...