Thursday, May 14, 2026

নির্বাচন কমিশনের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় সুলভ! মোছার নতুন নির্দেশ জারি

Date:

Share post:

নির্বাচনের বিভিন্ন পর্যায়ের ছবি প্রয়োজনে পরবর্তীকালে ব্যবহার করার জন্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনই (Election Commission of India)। এবার সেই কমিশনই ৪৫ দিন পরে সেই সব ভিডিও মুছে ফেলার নির্দেশ জারি করল। কারণ হিসাবে তুলে ধরা হল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই সব ফুটেজের (footage) ভিন্ন অর্থে প্রয়োগ। অর্থাৎ কমিশন নিজেই স্পষ্ট করে দিল কমিশনের হাতে থাকা সংরক্ষিত ফুটেজের নাগাল পাওয়া সাধারণের কাছে কোনও সমস্যা নয়। সেক্ষেত্রে কমিশনের সংরক্ষণ নিয়েই উঠছে প্রশ্ন।

একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। চলতি সময়ে বিভিন্ন উপনির্বাচনও চলছে। সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের জন্য নির্দেশ জারি করল সব ধরনের সিসিটিভি, ওয়েব কাস্টিং, ভিডিও ফুটেজ (video footage) থেকে শুরু করে সব ধরনের ভিডিও ৪৫ দিন পরে মুছে ফেলতে হবে। তবে ফলাফল নিয়ে কোনও চ্যালেঞ্জ বা আদালতে মামলা চললে এই নিয়ম কার্যকর হবে না, জানানো হল নির্দেশিকায়।

এই নির্দেশের কারণ হিসাবে দেখানো হয়, বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় (social media) সেই সব নির্বাচনের ভিডিও-র অপব্যবহার দেখা যাচ্ছে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নেই এমন ব্যক্তিরা সেই সব ফুটেজের অপব্যবহার করছেন বলে অভিযোগ করে নির্বাচন কমিশন (Election Commission of India)। কেন্দ্রের আইন থাকা সত্ত্বেও কীভাবে নির্বাচন কমিশনের হাতে থাকা তথ্য ফাঁস হয়ে অপ্রতিদ্বন্দ্বীদের হাতে পৌঁছে যাচ্ছে, এই নির্দেশিকার পরে সেই প্রশ্ন উঠেছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...