Monday, April 6, 2026

‘মে-ডে’ কল! ১৬৮ যাত্রী নিয়ে বেঙ্গালুরু নামল ইন্ডিগোর প্লেন

Date:

Share post:

আচমকা মে-ডে কল সম্প্রতি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বিমানযাত্রার ক্ষেত্রে। ১২ জুন এয়ার ইন্ডিয়ার (Air India) ড্রিম লাইনার আমেদাবাদে ভেঙে পড়ার পরে মে-ডে কল নিয়ে অনেক বেশি সচেতন বিমান চালক ও গ্রাউন্ড স্টাফরা। সেরকমই ইন্ডিগোর (IndiGo) একটি বিমানের মে-ডে কল (Mayday call) ঘিরে চাঞ্চল্য শনিবার। চেন্নাইগামী (Chennai) বিমানটি জরুরি অবতরণ করে বেঙ্গালুরুতে (Bengaluru)।

ইন্ডিগোর (IndiGo) গুয়াহাটি থেকে চেন্নাইগামী (Chennai) বিমান এয়ারবাস এ৩২১ শনিবার চেন্নাইয়ের পথে মে-ডে কল (Mayday call) করে। চালক জ্বালানির স্বল্পতা অনুভব করায় এই কল করা হয় বলে বিমান সংস্থা সূত্রে জানা যায়। সেই সময় বিমানে ১৬৮ জন যাত্রী ছিলেন। চেন্নাই বিমান বন্দরে সেই সময় অবতরণের জায়গা ছিল না বলেও জানতে পারেন পাইলট।

বিমানটি চেন্নাই না গিয়ে বেঙ্গালুরুতে (Bengaluru) জরুরি অবতরণের অনুমতি চায়। সপ্তাহখানেক আগে আমেদাবাদের ঘটনার জেরে অত্যন্ত তৎপরতার সঙ্গে মে-ডে কলের প্রত্যুত্তরে বেঙ্গালুরুতে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। নিরাপদেই বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করে ও যাত্রীরাও নিরাপদে রয়েছেন বলে জানানো হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...