Monday, April 6, 2026

ভোটমুখী বিহারে পেনশন বাড়ানোর ঘোষণা নীতীশের! ‘অজ্ঞান’ কটাক্ষ তেজস্বীর

Date:

Share post:

নির্বাচন যত এগিয়ে আসছে বিহারে রাজনৈতিক প্রলোভনের অঙ্কটা আরও স্পষ্ট হচ্ছে। একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্যের সরকার নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে অর্থের টোপের মতো টোপ দিয়ে চলেছে বিহারের (Bihar) মানুষকে। এবার অবসরকালীন ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। উন্নয়নের বার্তা ছাড়া শুধুমাত্র আর্থিক প্রলোভনের ঘোষণায় নীতীশকে অজ্ঞান কটাক্ষ আরজেডি নেতা তেজস্বী যাদবের। সেই সঙ্গে সবটাই যে বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে, তাও স্পষ্ট দাবি করেন তেজস্বী (Tejashwi Yadav)।

বিহারের বার্ধক্য়ভাতা থেকে বিশেষভাবে সক্ষম ও বিধবা ভাতা আচমকাই বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। যেখানে লোকসভা নির্বাচনের আগে দেশের একাধিক রাজ্য এই ধরনের ভাতার অঙ্ক হাজার টাকা পার করে ফেলেছে, সেই সঙ্গে বাংলার অনুকরণে মহিলাদের জন্য ভাতার ব্যবস্থাও করে ফেলেছে। সেখানে এতদিন পর্যন্ত এই সব ভাতা নীতীশের বিহারে (Bihar) ৪০০ টাকাই ছিল। নির্বাচনের আগে এই শ্রেণিকে টোপ দিতে মাসিক ভাতা ১১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন নীতীশ কুমার (Nitish Kumar)।

সেই ঘোষণাকেই কটাক্ষ বিরোধী নেতা তেজস্বী যাদবের। লোকসভা নির্বাচনের আগে বা বিজেপি শাসিত রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের আগে সবক্ষেত্রেই সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে ভাতার রাজনীতি। যে সব ভাতা বিভিন্ন রাজ্যে লাগু ছিল, সেখানে ভাতার টাকার অঙ্ক বাড়ানো থেকে রাজ্যগুলিতে না থাকা প্রকল্প চালু করার নিদর্শনও দেখা গিয়েছে। একই অঙ্কে বিহার জয়ের চেষ্টা বিজেপি জোটের। সেখানেই নির্বাচন ঘোষণার আগে ভাতার অঙ্ক বাড়ানোর রাজনীতি নীতীশ কুমারের।

পাল্টা তেজস্বী যাদব দাবি করেন, নীতীশ কুমারের এই অজ্ঞান অবস্থা বিজেপির জন্য আশীর্বাদ। এরপর জেডিইউ-এর (JDU) টিকিটও বিলি করলবেন অমিত শাহ (Amit Shah), এটা নিশ্চিত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...