Saturday, June 27, 2026

নিঃশব্দ বিপ্লব: অভিষেকের খতিয়ান পেশে জ্বলছে বিজেপি! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচিত সাংসদ এলাকার উন্নয়নে কীভাবে কাজ করেছেন, তা জানার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ হিসাবে সেই খতিয়ান তুলে ধরা আবশ্যক বলেই মনে করেন সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। এবছরও ২৫ জুন সেই খতিয়ান তিনি তুলে ধরবেন। আর তাতেই যেন পায়ের তলার মাটি সরেছে বিরোধীদের। খতিয়ান তুলে ধরা নিয়ে বিজেপির নেতারা কটাক্ষ করতেই তাদের হিংসার কারণ ব্যাখ্যা শাসকদল তৃণমূলের।

সাংসদ হিসাবে ১১ বছরের কাজে খতিয়ান ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষের কাছে ২৫ জুন তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুরে শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরা হবে এই খতিয়ান। নিঃশব্দ বিপ্লব ২০২৫ শীর্ষক এই অনুষ্ঠানে গণদেবতার কাছে সাংসদ তহবিলের খরচে খতিয়ান স্পষ্ট হবে।

আরও পড়ুন: মোদির দেশে বাড়ছে ধর্ষণ! মার্কিন নাগরিকদের ভ্রমণের নতুন নির্দেশিকা

আর তাতেই অনিশ্চয়তায় বিরোধীরা বিশেষত বিজেপি। তাদের হিংসার পাল্টা শাসকদল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রের দক্ষ সাংসদ হিসাবে দীর্ঘদিন ধরে যে কাজ করেছেন তার খতিয়ান তিনি মানুষের কাছে তুলে ধরেন। তাতে বিজেপির এত গা জ্বলছে কেন? মানুষ বুক দিয়ে তাঁকে আগলে রাখে এবং দুহাত তুলে আশীর্বাদ করে, দোয়া দেয় বলেই তিনি সাড়ে সাত লাখ ভোটে জেতেন। তাঁর বিরুদ্ধে দাঁড়াবার হিম্মত হয় না তো বিপক্ষের বড় বড় নেতাদের। উন্নয়নের তালিকা বিজেপি দেখবে আর জ্বলবে। লুচির মতো ফুলবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...