Saturday, June 6, 2026

সামারসল্ট সেলিব্রেশনের রহস্য ফাঁস করলেন ঋষভ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্টে কামব্যাক সেঞ্চুরি ঋষভ পন্থের (Rishabh Pant)। আর তারপরই ঋষভের সামারসল্ট (Somersault)। সেঞ্চুরি পাওয়ার পর সেই সেলিব্রেশনটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতীয় টেস্ট দলের নতুন সহ অধিনায়ক। সামারসল্টটা তাঁর কাছে একেবারেই নতুন নয়। সেই স্কুল জীবন থেকেই নাকি প্র্যাকটিস। আর দূর্ঘটনার পর নিজেকে সারিয়ে তোলার জন্য এই সামারসল্ট নাকি তাঁকে অনেক সাহায্য করেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল এবার শুরুটা অসাধারণ করেছে। এই সিরিজের আগেই ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক হয়েছিলেন ঋষভ পন্থ Rishabh Pant)। প্রথম ম্যাচেই ব্যাট হাতে সফল হয়েছেন তিনি। ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ঋষভ। এরপরই তাঁর সেই সামারসল্ট ভল্টের শো। সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েও পড়ে।

কেন তিনি এমন সেলিব্রেশন করেছেন, পরে অবশ্য ঋষভ পন্থ নিজেই জানিয়েছেন। ঋষভ বলেন, “স্কুল জীবনে আমি হামেশাই জিমন্যাস্টিক করতাম। আমার এমনটা করার অভ্যাস খুব ভালোভাবেই আছে। আমাকে যদি মাঝ রাতে হঠাৎ ঘুম থেকে তুলে দেওয়া হয়, আমি সেই সময়ও সামারসল্ট করতে পারি। সেই দূর্ঘটনা হওয়ার পর এই সামারসল্ট করার জন্যও আমাকে অনেক পরিশ্রম করতে হত। এখন আবার সেটা আমার কাছে অত্যন্ত সহজ ব্যাপার হয়ে গিয়েছে”।

দূর্ঘটনার পর প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ। সেই সময়ই জিমন্যাস্টিক চর্চা শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। সেই কারণেই তো কামব্যাক ম্যাচে সেঞ্চুরি করার পরই ঋষভের সামারসল্ট সেলিব্রেশন। আর তাতেই আবাক সকলে।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...