Friday, June 12, 2026

সাহায্য পাচ্ছেন না বুমরাহ, চিন্তিত শাস্ত্রী

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স দেখালেও, বোলিংয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই ছাপ দেখা যায়নি। জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) ছাড়া কোনও ভারতীয় পেসারই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি দ্বিতীয় দিন। আর এই জায়গাটা নিয়েই এবার প্রশ্ন তুলছে সকলে। বিশেষ প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)। তাঁর সাফ কথা জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) নাকি সঠিক সাহায্যটাই মাঠে পাচ্ছেন না।

দ্বিতীয় দিনের একেবারে শেষের দিকে জসপ্রীত বুমরাহকেও হতাশ হতে দেখা গিয়েছিল। গৌতম গম্ভীরের সঙ্গে তাঁকে বেশ গভীর আলোচনা করতেও দেখা গিয়েছিল। তিনি যে যথাযথ সাপোর্টটা অন্যান্য বোলারদের থেকে পাচ্ছেন না তা কার্যত দ্বিতীয় দিন থেকেই স্পষ্ট। আর বুমরাহও যে সেই কারনটাই গম্ভীরকে হতাশ হয়ে বোঝাচ্ছিলেন এমনটাই অনুমান করছেন সকলে।

সেই পরিস্থিতিতেই এবার মুখ খুললেন আরেক প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড নিয়ে কথা হলেও, সেটা সঠিকভাবে এই মুহূর্তে বুমরার পক্ষে করাটাও নাকি বেশ চিন্তার হয়ে যাবে। কারণ তিনি উইকেট নেওয়ার চেষ্টা করে গেলেও বাকিদের থেকে যে সাহায্য পাওয়াটা প্রয়োজন সেটা নাকি পাচ্ছেন না।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে রবি শাস্ত্রী জানিয়েছেন, “এই সিরিজ এগনোর সঙ্গে সঙ্গে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েই আমি সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছি। কারণ এখন পর্যন্ত জসপ্রীত বুমরাই এমন একজন যাঁকে দেখে মনে হচ্ছে প্রতি বলেই উইকেট আসতে পারে। আমি আশা করছি অন্যদের তরফ থেকেও এবার সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হবে”।

দ্বিতীয় দিন ইংল্যান্ডের তিনটি উইকেট তুলতে পেরেছে ভারতীয় দল। আর সেই তিন উইকেটই তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রসিধ কৃষ্ণা থেকে সিরাজ, শার্দূল ঠাকুররা সকলেই ব্যর্থ হয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...