Wednesday, April 8, 2026

৮০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নাম জড়াল টাটার! তদন্তে সিবিআই

Date:

Share post:

আর্থিক দুর্নীতির সঙ্গে নাম জড়াল টাটা (TATA) গোষ্ঠীর। তছরুপের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা! জানা গেছে মুম্বইয়ের নহভা শেভা বন্দরে একটি ড্রেজিং প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে জওহরলাল নেহেরু পোর্ট অথোরিটির এক কর্তার বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। সেই মামলাতেই টাটা গোষ্ঠীর প্রোজেক্ট ডিরেক্টর-সহ বেশ কয়েকটি সংস্থার কর্তা ও আধিকারিকদের নাম উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েকিছে।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে মুম্বই ও চেন্নাইয়ের ড্রেজিং ফার্মকে কাজের বরাত দেওয়া হয়েছিল। টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স (TCE) পরামর্শদাতা হিসাবে কাজ করেছিল। ২০১০ সালে এই বন্দরের ড্রেজিং নিয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় রিপোর্ট জমা করেছিল টাটা গোষ্ঠীর TCE। এই প্রকল্পেই প্রায় ৮০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে ১৮ জুন অভিযোগ জমা পড়ে। ইতিমধ্যেই দিল্লি ও চেন্নাইয়ের ৫ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু ডিজিটাল ডিভাইস বা যে আপনি করার পাশাপাশি নথি উদ্ধার করেছে সিবিআই। যদি এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদ করা বা গ্রেফতারির খবর নেই।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...