Saturday, June 13, 2026

মেঘলা রবিবাসরীয় সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি, আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা!

Date:

Share post:

হালকা ঝিরঝিরে বৃষ্টিতে রবিবাসরীয় সকালে ঘুম ভেঙেছে দক্ষিণবঙ্গবাসীর। যদিও সব জেলায় বৃষ্টি শুরু হয়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভিজবে কলকাতাও। আগামী সপ্তাহে ন’টি জেলায় আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে যে আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হয়েছে রবিবার সকাল পর্যন্ত তার বিশেষ কোনও পরিবর্তন নেই। তবে মনে করা হচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টির (Rain forecast) দুর্যোগ শুরু হতে পারে।কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়াতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড় বাড়তে পারে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গেও।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...