Sunday, June 14, 2026

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইরানে মার্কিন সেনার হামলা, ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি তেহরানের 

Date:

Share post:

রবিবারের সকালে ইরানের তিন পারমানবিক কেন্দ্রে হামলা (America Strikes Iran) চালিয়ে হুঁশিয়ারির সুরে ‘শান্তির বার্তা’ দিলপ্রত্যাঘাতেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইরান – ইজরায়েলের উত্তেজনায় পরিস্থিতিতে এবার সরাসরি ঢুকে পড়ল আমেরিকার সেনা (USA force)। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ইরানের তিন পারমাণবিক কেন্দ্র (ইসফাহান, নাতাঞ্জ এবং ফোর্দো) গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সেনা।ইরানের উদ্দেশে ট্রাম্পের বার্তা, “এবার ইরানকে দ্রুত শান্তিস্থাপন করতে হবে, নাহলে বিপর্যয় ঘটবে।আমরা নিখুঁতভাবে হামলা চালিয়েছি। আমাদের আরও টার্গেট বাকি আছে।” পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের হুশিয়ারি এখন থেকে প্রত্যেক আমেরিকানই টার্গেট হতে চলেছে!

ইরান -ইজরায়েল (Iran vs Israel)সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল এবার সেখানে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করায় জটিলতা বাড়লো বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ। তেহরানের তিন পারমাণবিক গবেষণাকেন্দ্রে বোমা ছুড়েছে মার্কিন সেনা। পাল্টা জবাব ভয়ংকর হবে বলে ইরানের প্রেসিডেন্টের (Iran president Masoud Pezeshkian warned) তরফে প্রতিক্রিয়া মিলেছে। সে দেশের সরকারি প্রচারমাধ্যমের দাবি, প্রতিটি মার্কিন নাগরিক ইরানের টার্গেট। আমেরিকা যে লড়াই শুরু করেছে ইরান তা শেষ করবে। আমেরিকার ভূমিকার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পাজেস্কিয়ানও। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ সকালে আমেরিকার আচরণ অত্যন্ত আপত্তিকর। এর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হবে। রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্যর এই ঘটনায় সতর্ক হওয়া উচিত।”

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...