Tuesday, May 26, 2026

DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষির ‘ছায়া’ ধ্রুবজ্যোতি, শূন্যের খরা কাটবে কী!

Date:

Share post:

ভাঁড়ার এখনও শূন্য। উপনির্বাচনেও দ্বিতীয় স্থানে আসতে পারেনি। এবার যুব সংগঠন সাজাতে ব্যস্ত সিপিএমের যুব সংগঠন। বয়সের কারণে সরে যেতে হল বিমান বসুর ক্যাপ্টেন মীনাক্ষি মুখোপাধ্যায়কে। সেই জায়গায় DYFI-এর রাজ্য সম্পাদক হলেন ধ্রুবজ্যোতি সাহা। তবে, ইতিমধ্যেই সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীতে জায়গা পেয়েছেন মীনাক্ষি।

গত কয়েকটি নির্বাচনে মীনাক্ষিকে মুখ করে এগোতে চেয়েছিল আলিমুদ্দিন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যুবনেত্রীকে তাঁর ক্যাপ্টেন বলে ছিলেন। কিন্তু তাতেও শিকে ছেঁড়েনি। ভোটবাক্স শূন্যই ছিল সিপিএমের। এবার বয়েসের কারণে যুব থেকে সরানো হল মীনাক্ষিকে। শনিবার মুর্শিদাবাদের ২০তম রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনের শেষদিন সোমবার DYFI-এর নতুন সম্পাদক হলেন ধ্রুবজ্যোতি সাহা। আগে রাজ্যে DYFI-এর সভাপতি ছিলেন। এবার রাজ্য সভাপতি হলেন অয়নাংশু সরকার।

এবার রাজ্য সম্মেলনে নজর ছিল মীনাক্ষির ব্যাটন কার হাতে যায় সেদিকে। শেষদিনে ধ্রুবজ্যোতি সাহাকে সেই দায়িত্ব ভার দেওয়া হয়। ধ্রুবর বাবা প্রয়াত মানব সাহা বাম জমানায় বিধায়ক ছিলেন। দীর্ঘদিন ধরেই বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ধ্রুবজ্যোতি মীনাক্ষীর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। এবার অনেকে ভেবেছিল, দক্ষিণবঙ্গ থেকে রাজ্য সম্পাদক নির্বাচিত করা হবে। কিন্তু মুর্শিদাবাদ কানেকশন বহাল রাখল DYFI। অনেকে বসছেন মীনাক্ষি সরলেও তাঁর ‘ছায়া’ রয়ে গেল সংগঠনে। কোষাধ্যক্ষ হয়েছেন রুদ্রপ্রসাদ মুখোপাধ্যায়। তবে, এত রদবদলের পরেও যুব প্রজন্মের সমর্থন বামেরা পাবে কি না এখন সেটাই দেখার।

আরও পড়ুন – শ্বশুরবাড়িতেই খুন! দেড়মাস পর নলকূপ থেকে উদ্ধার দেহ, গ্রেফতার স্ত্রী-সহ চারজন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সকালে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

বাড়ল অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকালে কলকাতায় একদফা বৃষ্টির (Rain in Kolkata) পর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে বলে মনে...

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...