Friday, June 5, 2026

নির্বাচন কমিশনের ভবনে আগুন, বেরিয়ে এলেন সিইও-সহ আধিকারিকরা

Date:

Share post:

কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনার দিন অন্য সমস্যায় নির্বাচন কমিশন (Election Commission)। গণনা নির্বিঘ্নে চলার মধ্যেই হঠাৎ আগুন আতঙ্ক কমিশনের ভবনে। নামিয়ে আনা হয় মুখ্য নির্বাচনী আধিকারিকসহ দফতরের আধিকারিকদের। তবে আগুন বড় আকার না নেওয়ায় দ্রুত নিয়ন্ত্রণে সক্ষম হয় দমকল বিভাগ। আগুনের ঘটনায় নির্বাচন কমিশনের কাজে কোনও প্রভাব পড়েনি বলেই জানান মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল।

সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ কমিশনের ভবনের দ্বিতীয় তলে আগুন লাগে। এই ভবনের তৃতীয় ও চতুর্থ তলে নির্বাচন কমিশনের (Election Commission) দফতর। সেখানে থাকা কর্মী ও আধিকারিকদের বেরিয়ে আসতে বলে হয়। তীব্র পোড়া গন্ধের মধ্যে সকলে এক তলায় নেমে আসেন। ধোঁয়ায় ভরে যায় দ্বিতীয় তলা।

যদিও দমকল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে জানানো হয় দ্বিতীয় তলে ডেটা সেন্টারের দফতরে শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লেগে থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রায় দুঘণ্টা পরে ফের কাজে যোগ দেন কমিশনের কর্মী আধিকারিকরা।

মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানান, আমাদের জানানো হয় দ্রুত দফতর খালি করে দিতে। অন্য দফতরে আগুন লাগে। তবে তাতে কমিশনের কোনও ক্ষতি হয়নি। সেই সঙ্গে তিনি জানান, শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে কালীগঞ্জ উপনির্বাচনের।

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...