Friday, June 26, 2026

তিনের বেশি ম্যাচ খেলার ইঙ্গিত বুমরার!

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনের বদলে এবার কি তিনি পাঁচ টেস্টেই খেলবেন। তৃতীয় দিনের শেষে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কিন্তু ইঙ্গিতটা তেমনই। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো জসপ্রীত বুমরাই ঠিক করবেন। তবে ইংল্যান্ডের আবহাওয়া নাকি খুব উপভোগ করছেন তিনি। সেইসঙ্গে এখানকার ঠান্ডা আবহাওয়া তাঁকে খুব একটা ক্লান্তও হতে দিচ্ছে না। আর এমন কথা শোনার পর থেকেই জসপ্রীত বুমরাহকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন।

তিনি সরাসরি না বললেও, ইংল্যান্ডের(England) বিরুদ্ধে পাঁচ ম্যাচেই খেলার একটা ইঙ্গিত দিয়েছেন। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই গোটা সিরিজে না খেলার কথা জানিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বোর্ডকেও সেই কথা বলেছিলেন তিনি। কার্যত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা জানিয়েই এমন সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেই বোধহয় খানিকটা সিদ্ধান্ত বদল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। এখানকার ঠান্ডা আবহাওয়াই যেন বুমরাহকে আরও বেশি চাঙ্গা করে তুলছে।

তৃতীয় দিনের শেষে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “এখানে আবহাওয়া খুব উপভোগ্য। ভারতের থেকে অনেকটাই বেশি ঠান্ডা এখানে। এখানে অনেরটাই ফ্রেশ অনুভব করছি আমি। সেইজন্যই আগামী দিনেও সবকিছু ভালো পথেই এগোবে বলে আশা করছি”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে সফল বোলারের তকমা সেই জসপ্রীত বুমরার ঝুলিতেই। প্রথম ইনিংসে একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। সেইসঙ্গে রান দিয়েছেন মাত্র ৮৩। এই সিরিজে যে প্রতি ক্ষেত্রেই জসপ্রীত বুমরাহ ভারতের প্রধান অস্ত্র হয়ে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...