Friday, April 3, 2026

শুরু কালীগঞ্জের ভোট গণনা, ২৩ রাউন্ডে সামনে আসবে ফলাফল

Date:

Share post:

সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর ভিতরে শুরু কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা উপনির্বাচনের (by-election) ভোট গণনা। উপনির্বাচনে ভোট পড়েছিল ৭৩.৩৬ শতাংশ। বিধায়কের মৃত্যুতে যে উপনির্বাচন সেখানে জয় সময়ের অপেক্ষা, দাবি রাজ্যের শাসকদল তৃণমূলের (TMC)। সেখানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা থাকবেন, সেটাই দেখার ফলাফলে।

ফল ঘোষণার আগেই আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর দাবি, জয় সুনিশ্চিত। আলিফার প্রয়াত পিতা নাসিরউদ্দিন আহমেদ ২০২১ সালের নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে, বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে পরাজিত করেছিলেন। অর্থাৎ বিজেপিই ছিল দ্বিতীয় স্থানে।

কালীগঞ্জের (Kaliganj) পানিঘাটা হাইস্কুলে শুরু হয়েছে গণনার কাজ। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে। সেখানেই দেখা যায় সকালে পোস্টাল ব্যালট গোনার কাজ শুরু হয়ে যায় সকাল ৮টা বাজতেই। কালীগঞ্জ উপনির্বাচনে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই দাবি নির্বাচন কমিশনের (Election Commission)। ভোট গণনার দিনও সেটাই প্রত্যাশা কমিশনের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...