Thursday, March 12, 2026

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়: অভিনন্দন তৃণমূল নেত্রী মমতার

Date:

Share post:

মর্নিং শোজ দ্য ডে। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয় যে আসন্ন ছিল তা গণনার শুরুতেই বোঝা গিয়েছিল। সময় যত এগিয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের ব্যবধান শুধু বেড়েছে। উপনির্বাচনে (By election) জয় নিশ্চিত হতেই কালীগঞ্জের মানুষকে অভিনন্দন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনন্দন জানালেন দলনেত্রী।

কালীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মমতা লেখেন, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Kaliganj by election) এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।

দলের বর্তমান কর্মীদের প্রতি দলনেত্রীর বার্তা, আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম।

কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj by election) জয়ের পরে প্রয়াত বিধায়কের প্রতি তৃণমূল নেত্রী লেখেন, প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।

spot_img

Related articles

বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের...

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...