Tuesday, May 26, 2026

CFL-র ম্যাসকট গোলাপ ভাঁড়, ভূমিপুত্র বাড়ানোর বার্তা ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের সিএফএল (CFL) প্রিমিয়ার। সোমবার হয়ে গেল তারই ম্যাসকট উন্মোচন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হাত দিয়েই প্রকাশ্যে এল সিএফএলের এবারের বিশেষ ম্যাসকট গোপাল ভাঁড় (Gopal Bhar)। মহারাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার এই সদস্য ছিলেন প্রখর বুদ্ধির মালিক। সেইসঙ্গে রয়েছে আরও নানান কীর্তি। এবার আইএফএ সেই গোপাল ভাঁড়কেই (Gopal Bhar) বেছে নিয়েছে তাদের ম্যাসকট হিসাবে। আইএফএর এই উদ্যোগের প্রশংসা শোনা গেল  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) গলাতেও। এবারের সিএফএল (CFL) প্রয়াত কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়কেই (PK Banerjee) উৎসর্গ করলেন আইএফএ কর্তারা। এদিনের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। উপস্থিত ছিলেন প্রসুন বন্দ্যোপাধ্যায়, পিকে বন্দ্যোপাধ্যায়ের কন্যা, দীপেন্দু বিশ্বাস সহ মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সেন, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের মতো তারকারা।

সিএফএল ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৫ জুন নৈহাটি স্টেডিয়ামে এক বিরাট অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হবে সিএফএলের (CFL), জানিয়েছেন সচিব অনির্বাণ দত্ত। তারই ম্যাসকট এবং পিকে বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত স্টাম্প উন্মোচন হল সোমবার। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাত দিয়েই হল সেই উন্মোচন। আইএফএ কর্তাদের প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে আগামী সিএফএলে ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর বার্তাও দিলেন অরূপ বিশ্বাস।

তিনি জানিয়েছেন, “আমি আইএফএ-কে আগেই প্রস্তাব দিয়েছিলাম বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়ার জন্য। এবার সেই কথা শুনেই তারা পাঁচ থেকে সংখ্যাটা ছয় করেছে। কিন্তু আমার অভিমত শুধুমাত্র যদি বাংলার ছেলেদের নিয়েই হয়, তেমনটা করা গেলেও অত্যন্ত ভাল হয়”।

সেইসঙ্গে এদিন ম্যাসকট উন্মোচনের মঞ্চ থেকেই সঞ্জয় সেনের নাম আগামী মরসুমে বাংলার কোচ হিসাবে প্রস্তাব করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর এমন প্রস্তাবে আপ্লুত সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেনও। এখন শুধুই সিএফএল শুরু হওয়ার অপেক্ষা।

Related articles

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...