Friday, April 3, 2026

সাতবার পিছিয়ে যাওয়ার পর আগামী বুধেই শুভাংশুদের মহাকাশযাত্রা, জানালো NASA

Date:

Share post:

অ্যাক্সিয়ম-৪ অভিযানের (Axiom-4 mission) নতুন তারিখ ঘোষণা করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (NASA)। ৭ বার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ২৫ জুন বুধবার আইএসএসের (Internatiinal Space Station) উদ্দেশে রওনা দেবেন মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shuklas), বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড – হাঙ্গেরির দুই নভোচর। ইতিহাস তৈরীর দোরগোড়ায় ভারত।

একবার বা দুবার নয়, এর আগে সাতবার NASA ও স্পেসএক্সের (Space X) এই মিশন পিছিয়ে গেছে। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। টেকনিক্যাল সমস্যার কারণে তা পিছিয়ে যায়। এরপর আবহাওয়া সঠিক না থাকায় পরবর্তী তারিখেও রকেট উড়তে পারেনি। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন, তাও পিছিয়ে যায়। নাসা জানিয়েছিল, সদ্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS ) এভেজদা সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে। আপাতত দেখা দরকার সবকিছু ঠিক চলছে কিনা। এবার পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার মহাকাশ যাত্রার দিন ঘোষণা করা হয়েছে। স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...