Monday, April 6, 2026

বিহার থেকে বাংলায় অস্ত্র! হাওড়ায় গ্রেফতার যুবক

Date:

Share post:

ভিন রাজ্য থেকে অস্ত্র এনে বাংলায় এনে বাংলাকে অশান্ত করার অপচেষ্টা বারবার রুখে দিয়েছে রাজ্য পুলিশ। ফের একবার বিজেপি সহযোগী রাজ্য থেকে বাংলায় নাশকতার ছক প্রমাণিত হাওড়া স্টেশনে (Howrah Railway station) অস্ত্রসহ এক ব্যক্তির গ্রেফতারির ঘটনায়। মঙ্গলবার গোপণ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ বিহারের বাসিন্দাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ (Bengal STF)।

সম্প্রতি বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার ও গ্রেফতারিতে সাফল্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রেফতার হয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারা। এমনকি ভিন রাজ্য থেকেই বারবার অস্ত্র (fire arms) পাচার হওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে। সেই সূত্রেই লাগাতার অভিযান জারি রেখেছে বেঙ্গল এসটিএফ। সেই সূত্রেই মঙ্গলবার সকালে হাওড়া থেকে গ্রেফতার করা হয় এক যুবককে। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় দুটি পিস্তল ও ৪২ রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি বিহারের (Bihar) বাসিন্দা। এই অস্ত্র (fire arms) কোথায় নিয়ে যাচ্ছিল সে তা তদন্ত করবে রাজ্য পুলিশ। সেই সঙ্গে এই ব্যক্তি কোনও কনসাইনমেন্টে এই অস্ত্র বাংলায় এনেছিল, এমনটা দাবি পুলিশের একটি সূত্রের। সেক্ষেত্রে এই চক্রের মাথা কে, তার সন্ধান চালাবে রাজ্য পুলিশ।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...