Wednesday, June 24, 2026

মুখ পোড়ালেন মোদি! আমেরিকার আশঙ্কা সত্যি করে রাজস্থানে ধর্ষিতা ফরাসি নাগরিক

Date:

Share post:

দুদিন আগেই মার্কিন কনসুলেটের তরফে মার্কিন নাগরিকদের জন্য একটি নির্দেশিকা জারি হয়, যেখানে ভারতে আসা পর্যটকদের সতর্ক করা হয়। নির্দেশ দেওয়া হয় ভারতে যেভাবে ধর্ষণের (rape) ঘটনা বাড়ছে তাতে ভারতে বেড়াতে যাওয়া নিরাপদ নয়। বিশেষত মহিলাদের একা বেরোনোর উপর লাগাম টানা হয় আমেরিকার তরফ থেকে। আমেরিকার সেই আশঙ্কা দুদিনের মধ্যে সত্যি হল বিজেপি শাসিত রাজস্থানে ফরাসি (French) নাগরিকের ধর্ষণের ঘটনায়। ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি রাজস্থান (Rajasthan) পুলিশ।

ফ্রান্স থেকে পর্যটকদের একটি দল রাজস্থানে ঘুরতে আসে। উদয়পুরে ঘোরার সময় সোমবার রাতে স্থানীয় একটি ক্যাফেতে পার্টি করেন ফরাসি নাগরিকদের সেই দল। সেখানেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আয়োজকরাও উপস্থিত ছিলেন। তার মধ্য়ে একজন নির্যাতিতা ফরাসি (french) নাগরিককে মধ্যরাতে জোর করে নিজের হোটেলে নিয়ে যায় বলে অভিযোগ। উদয়পুরের (Udaipur) সুখের এলাকায় সেই হোটেলেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতা ফরাসি নাগরিক বদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করে। সিদ্ধার্থ নামে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে উদয়পুর (Udaipur) পুলিশ। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

ভারতের পর্যটন নির্ভর এলাকাগুলিতে ধর্ষণ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আমেরিকার তরফে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা নিয়ে যে কোনও পদক্ষেপ নেওয়া হয় না, তা আগেও বারবার উল্লেখ করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু ডবল ইঞ্জিন সরকারগুলি আদতে সেই সব অভিযোগকে নস্যাৎ করার চেষ্টা চালিয়েছে বারবার। উল্টে বাংলা নিয়ে রাজনীতি করার পথে হেঁটেছেন বিজেপি নেতা নেত্রীরা। অথচ নিজেদের রাজ্যগুলিতে নারী নিরাপত্তা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি। এবার বিদেশের পর্যটকদের ধর্ষণের ঘটনায় আখেরে দেশের সম্মানহানি হওয়ার পাশাপাশি স্পষ্ট হয়ে গেল তৃণমূলের পক্ষ থেকে তোলা অভিযোগগুলি কতটা সত্য।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...