Wednesday, May 20, 2026

সুস্থ জীবনযাপনে যোগব্যায়ামের গুরুত্ব বোঝাচ্ছে ‘মঞ্জুশ্রী’স মুদ্রা’

Date:

Share post:

কথায় আছে ‘শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়’। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি এমনটা সব সময় হয়? সুস্থ থাকার চাবিকাঠি কোনও এলোমেলো অনভ্যস্ত জীবনশৈলীর মধ্যে লুকিয়ে নেই। বরং শারীরিক মানসিক স্বাস্থ্য গঠনের নেপথ্যে আছে এক গভীর সাধনা – যার নাম যোগব্যায়াম। একসঙ্গে দেহ-মন আর আধ্যাত্মিকতার সব উপাদানকে একীভূত করতে পারে যোগ সাধনা আর সচেতনতা (Yoga Awareness)। গত ১৭ বছর ধরে নিঃশব্দে এই কাজটি করে চলছেন অভিনেত্রী নৃত্যশিল্পী মঞ্জুশ্রী গঙ্গোপাধ্যায় (Manjushree Ganguly)। যোগাসনের মধ্যে সুস্থ জীবন গঠনের তাঁর এই ভাবনার নাম ‘মঞ্জুশ্রী’স মুদ্রা’ (Manjushree’s Moodra)।

জীবনে ভালো থাকার সহজ উপায় খুঁজতে শারীরিকভাবে সুস্থ থাকা খুব জরুরী। তাই গতানুগতিকতার ট্রেন্ডে গা ভাসিয়েও সোশ্যাল মিডিয়ার যুগে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল এই যে, যোগব্যায়াম কোনও ফ্যাশন নয়, বরং সুস্থ থাকার পাসওয়ার্ড। এই ভাবনাকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন মঞ্জুশ্রী। বাংলা সিনেমা সিরিয়ালের অতি জনপ্রিয় মুখ তিনি। অভিনেত্রী নৃত্যপটিয়সী। তাঁর ইনস্টিটিউশনে নৃত্য প্রশিক্ষণ পান পিছিয়ে পড়া পরিবারের সম্ভাবনাময় সদস্যরাও। শুধু নাচের তালে জীবনের আনন্দ খুঁজে পাওয়ার কথাই বলেন না মঞ্জুশ্রী, সঙ্গে উন্নত জীবনশৈলীতে যোগব্যায়ামের অবদানের কথাও সমান ভাবে তুলে ধরেন। তাই প্রায় দেড় যুগ ধরে যোগাসন সংক্রান্ত সচেতনতার প্রচারে নানা ইভেন্ট পরিচালনা করছেন তিনি। যেখানে শিশুদের মধ্যে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা ও উপকারিতার কথা তুলে ধরেন ।

ভারতযোগা মোক্ষয়াতনের (Bharat Yoga Mokshayatan) সাহচর্য, ডক্টর স্বামী ভারত ভূষণজি ও গুরু মা আচার্য প্রতিষ্ঠাজির আশীর্বাদকে পাথেয় করে মঞ্জুশ্রী ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যে যোগ সচেতনতা বাড়াতে একাধিক সফল ইভেন্ট করে চলেছেন। কারণ যোগসাধনা আর সঠিক অভ্যাসেই শারীরিক ও মানসিক শান্তির প্রকৃত মেলবন্ধন সম্ভব। সেই বার্তাই দেয় ‘মঞ্জুশ্রী’স মুদ্রা’।

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...